বুধবার ● ১ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » আ.লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই: আইন উপদেষ্টা
আ.লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই: আইন উপদেষ্টা
![]()
আওয়ামী লীগের কার্যক্রমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
বুধবার (১ অক্টোবর) দুপুরে বরিশালে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আসিফ নজরুল বলেন, যখন কোনো দলের কার্যক্রম যখন নিষিদ্ধ করা হয়, তখন তা স্থায়ী নাকি অস্থায়ী হবে তা নিয়ে প্রশ্ন থাকে। কিন্তু বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রমের ওপর দেওয়া নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে এরকম কোনো সম্ভাবনা আমি দেখছি না।
তিনি আরও বলেন, বরং আমি যতটুকু জানি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের প্রসিকিউশন দল আছে, তাদের পক্ষ থেকে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার চাওয়ার পদক্ষেপ নেওয়া হচ্ছে। সুতরাং নির্বাচনের আগে তো দূরের কথা অদুর ভবিষ্যতেও আমার পর্যবেক্ষণে যতটুকু বুঝি, তাদের যে কার্যক্রম নিষিদ্ধ হয়েছে তা প্রত্যাহার করার কোনো সম্ভাবনা নেই।
এ সময় বিদেশি গণমাধ্যমে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার প্রসঙ্গেও কথা বলেন আইন উপদেষ্টা।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে বার বার জানিয়েছেন। ফেব্রুয়ারির পরে এই সরকারের কারও থাকার ইচ্ছা নেই।
দেশের সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করছেন জানিয়ে আসিফ নজরুল বলেন, অপশক্তি ষড়যন্ত্র করলেও সরকার সতর্ক ছিল।
এ ছাড়া শান্ত পাহাড়কে যারা অশান্ত করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন সরকারের এই উপদেষ্টা।
বিষয়: #কার্যক্রম #নিষেধাজ্ঞা #লীগ










বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান
ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার
মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক
দৌলতপুর সিমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)’র কাছ থেকে বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড
যাদুকাটা নদীতে ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন
মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য
দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি
খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির
যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার 