শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » সোনামসজিদ ও মহদীপুর বন্ধুরে গড়ে উঠেছে চোরাকারবারি সিন্ডিকেট
প্রথম পাতা » প্রধান সংবাদ » সোনামসজিদ ও মহদীপুর বন্ধুরে গড়ে উঠেছে চোরাকারবারি সিন্ডিকেট
২০৯ বার পঠিত
মঙ্গলবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সোনামসজিদ ও মহদীপুর বন্ধুরে গড়ে উঠেছে চোরাকারবারি সিন্ডিকেট

মোঃ আমিনুল হক আঞ্চলিক প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ ::

সোনামসজিদ ও মহদীপুর বন্ধুরে গড়ে উঠেছে চোরাকারবারি সিন্ডিকেট
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর ও ভারতের মহদিপুর স্থলবন্দরে গড়ে উঠেছে একটি চোরাকারবারী সিন্ডিকেট। মঙ্গলবার বিকালে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন সোনামসজিদ আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি ও সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক রুহুল আমিন।
সোনামসজিদ ও মহদীপুর বন্ধুরে গড়ে উঠেছে চোরাকারবারি সিন্ডিকেট
তারা বলেন, এ বন্দর দিয়ে পাথরসহ বিভিন্ন পণ্য আমদানি ও রপ্তানি হয়ে থাকে। আমদানি করা পণ্যের উপর সরকার প্রতি বছর প্রায় এক হাজার দুইশত কোটি টাকা আদায় করে থাকে রাজস্ব। দেশের বিভিন্ন প্রান্তের আমদানি-রপ্তানিকারকসহ জেলার আমদানি-রপ্তানিকারকরা ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসছে। কিন্তু সম্প্রতি সীমান্তের দুই পাশ সোনামসজিদ স্থলবন্দর ও মহদিপুর স্থলবন্দরে একটি সিন্ডিকেটের মাধ্যমে গড়ে উঠেছে চোরাকারবারী। এ সিন্ডিকেট বৈধ পথ অবলম্বন করে ভারতীয় ট্রাক চালকদের যোগসাজসে আমদানিকৃত পণ্যভর্তি ট্রাকের ভেতর মোবাইল ফোন ও ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসা করার চেষ্টা করছে। সর্বশেষ গত ২৪ সেপ্টেম্বর বিকালে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পাথরের আড়ালে আসা মোবাইল ফোনের একটি চালান জব্দ করে কাস্টমস কর্তৃপক্ষ। ওই চালানে আইফোনসহ বিভিন্ন দামি ব্র্যান্ডের ৪২টি মোবাইল ফোন ছিল। সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সাব্বির আহমেদ জিসান বলেন, পাথর বোঝাই ট্রাকের ইঞ্জিনের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪২টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। সোনামসজিদ আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি বলেন, বৈধ পথে অবৈধ মালামাল প্রবেশ করায় আমরা আমদানিকারকসহ বন্দরের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সুনাম নষ্ট হচ্ছে। একই সঙ্গে ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা। অবিলম্বে এসব অবৈধ চোরাচালান সিন্ডিকেট ভেঙে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য বিজিবি ও কাস্টমসসহ আইন শৃংখলা বাহিনীকে ব্যবস্থা নেয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।



বিষয়: #  #  #  #  #


প্রধান সংবাদ এর আরও খবর

মন্ত্রী-প্রতিমন্ত্রী মর্যাদার ১০ উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রী-প্রতিমন্ত্রী মর্যাদার ১০ উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
দৌলতপুরে তালাবদ্ধ কক্ষ থেকে উজ্জ্বল হোসেন নামে এক ট্রাকচালকের গলিত মরদেহ উদ্ধার দৌলতপুরে তালাবদ্ধ কক্ষ থেকে উজ্জ্বল হোসেন নামে এক ট্রাকচালকের গলিত মরদেহ উদ্ধার
আল্লার দর্গায় নাসির উদ্দিন বিশ্বাস বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী উৎসব আল্লার দর্গায় নাসির উদ্দিন বিশ্বাস বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী উৎসব
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু।
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
তালেবানের নতুন আইনে নারীর ওপর সহিংসতার বৈধতা তালেবানের নতুন আইনে নারীর ওপর সহিংসতার বৈধতা
জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ সমাবেশ আজ জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ সমাবেশ আজ
ফেসবুক পোস্টে সাংবাদিক সায়ের আজ দেশ ছাড়তে পারেন ২ উপদেষ্টা ফেসবুক পোস্টে সাংবাদিক সায়ের আজ দেশ ছাড়তে পারেন ২ উপদেষ্টা

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
মন্ত্রী-প্রতিমন্ত্রী মর্যাদার ১০ উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
দৌলতপুরে তালাবদ্ধ কক্ষ থেকে উজ্জ্বল হোসেন নামে এক ট্রাকচালকের গলিত মরদেহ উদ্ধার
আল্লার দর্গায় নাসির উদ্দিন বিশ্বাস বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী উৎসব
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু।
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
তালেবানের নতুন আইনে নারীর ওপর সহিংসতার বৈধতা
জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ সমাবেশ আজ
ফেসবুক পোস্টে সাংবাদিক সায়ের আজ দেশ ছাড়তে পারেন ২ উপদেষ্টা