শুক্রবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » দেশের প্রথম এআই-ভিত্তিক গ্রাহক সেবা চালু করেছে বাংলালিংক
দেশের প্রথম এআই-ভিত্তিক গ্রাহক সেবা চালু করেছে বাংলালিংক
সৈয়দ মিজান::
![]()
[ঢাকা, ২৫ সেপ্টেম্বর, ২০২৫] দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক বাংলাদেশের টেলিকম খাতে প্রথমবারের মতো এআই-চালিত গ্রাহক সহায়তা ব্যবস্থা চালু করেছে। অগ্রণী এই উদ্যোগটি গ্রাহকসেবায় নতুন মাত্রা যোগ করবে এবং এটি বাংলালিংকের এআই-ভিত্তিক উদ্ভাবনের প্রতি প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
নতুন এ ব্যবস্থায় অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে গ্রাহকদের সমস্যাগুলি শনাক্ত করা হয় এবং এর মাধ্যমে ন্যূনতম মানব হস্তক্ষেপে স্বয়ংক্রিয়ভাবে অভিযোগ জানানো যায়। এটি হ্যান্ডসেট, সিমকার্ড এবং নেটওয়ার্কের অবস্থা বিশ্লেষণ করে গ্রাহকের জন্য রিপোর্ট তৈরি করে দেয়।
যদি সমস্যার সমাধান না হয়, তাহলে এই সিস্টেমটি নিজেই গ্রাহককে অভিযোগ জানাতে উৎসাহিত করে। এবং তা পরবর্তীতে একটি ‘লাইভ এজেন্ট’-এর কাছে সমাধানের জন্য হস্তান্তর করা হয়। অদূর ভবিষ্যতে এই সিস্টেমে আরও অভিযোগ ক্যাটাগরি সংযুক্ত করা হবে, যার মাধ্যমে এই বুদ্ধিমান প্রক্রিয়াটি আরও দ্রুত, স্মার্ট এবং নিখুঁত গ্রাহকসেবা নিশ্চিত করবে– যা দেশের টেলিকম খাতে এক নতুন মানদণ্ড স্থাপন করবে।
বাংলালিংকের কাস্টমার এক্সপেরিয়েন্স টিম এই ব্যবস্থাটি এমনভাবে ডিজাইন করেছে যাতে গ্রাহকরা প্রকৃত অর্থেই তাৎক্ষণিক পরিষ্কার ধারণা, পূর্ণ স্বচ্ছতা এবং যেকোনো সময় সহায়তা পেতে পারেন। এর ফলে গ্রাহকরা আরো দ্রুত সমাধান পাবে এবং সেবার প্রতিটি ধাপে আরও নির্বিঘ্ন গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিত হবে।
এ প্রসঙ্গে বাংলালিংকের চিফ কর্পোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার, তাইমুর রহমান বলেন, “আমরা সবসময় গ্রাহকের পথচলা আরও স্মার্ট ও সহজ করতে চেষ্টা করি। আমাদের গ্রাহক কেন্দ্রিক পরিকল্পনার আরেকটি পদক্ষেপ হল এই নতুন এআই-চালিত অভিযোগ ব্যবস্থাপনা পদ্ধতি। এটি তাৎক্ষণিক সমস্যা নির্ণয় ও অভিযোগ তৈরিতে সক্ষম; যার ফলে সঠিকভাবে আরও দ্রুত ও অনায়েসে সেবা প্রদান সম্ভব হচ্ছে। এই উদ্ভাবন আমাদের গ্রাহক-কেন্দ্রিক মানসিকতারই প্রতিফলন। এখানে আমরা প্রতিটি ধাপে বুদ্ধিমত্তা সংযোজন করে চলেছি। গ্রাহক সন্তুষ্টি বাড়াতে এবং অপারেশনাল দক্ষতা উন্নত করতে আমরা এআই-এর ব্যবহার আরও বিস্তৃত করবো।”
বিষয়: #এআই #গ্রাহক #চালু #দেশে #প্রথম #বাংলালিংক #ভিত্তিক #সেবা










হোয়াটসঅ্যাপে আসছে বড় পরিবর্তন
প্রযুক্তির নতুন দিগন্ত
ভি৭০ এফই: দীর্ঘ পথ পাড়ি দিতে প্রস্তুত
হজযাত্রীদের জন্য প্রথম ফাইভ-জি রোমিং আনল বাংলালিংক
পড়াশোনা থেকে ক্যারিয়ার: সারাদিনের সঙ্গী যখন ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
ভিভো ভি৭০ এফই: ০% ইএমআই সুবিধায় এআই ল্যান্ডস্কেপের যাদু
নারীদের ডিজিটাল ও আর্থিক ক্ষমতায়নে রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব
বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’
রবি এলিট গ্রাহকদের জন্য সহজে আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় দেবার লক্ষে চিকিৎসা ইন্টারন্যাশনাল-এর সাথে রবির চুক্তি স্বাক্ষর
বাংলা নববর্ষে বিশেষ চমক হিসেবে উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট 