শুক্রবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রবাসে » লন্ডনে সাবেক এমপি জননেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী-কে বিশাল সংবর্ধনা প্রদান
লন্ডনে সাবেক এমপি জননেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী-কে বিশাল সংবর্ধনা প্রদান
শহিদুল ইসলাম, প্রতিবেদ
ক।
রাউজানের সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি, জননেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সংক্ষিপ্ত সফরে লন্ডন আগমনে যুক্তরাজ্যস্থ নেতা/কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান।
পরে লন্ডনে অবস্থানরত চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, গনমাধ্যম কর্মী, রাউজান, ফটিকছড়ির বিভিন্ন পেশার মানুষের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়। ২২ সেপ্টেম্বর ২০২৫, রবিবার রাতে লন্ডনের অভিজাত রেস্টুরেন্টে JRC Buffet মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। এসময় তিনি বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, লন্ডন প্রবাসী রাউজানের কৃতি সন্তান মোঃ মোর্শেদ আলম। পরিচালনা করেন মিডিয়া ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যবসায়ী, টিভি২৪ বাংলা চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান।
এতে আরো বক্তব্য রাখেন, ION টিভির ভাইস চেয়ারম্যান সুজন বডুয়া, সাবেক ছাত্রনেতা সলিসিটর মোঃ ইকবাল বাহার, টিভি প্রেজেন্টার মোঃ জাহেদুল আলম মাসুদ, বিশিষ্ট লেখক কলামিস্ট লন্ডন কলম একাডেমির চেয়ারম্যান মো নজরুল হাবিবী, ব্যারিস্টার তাসবীর, মোঃ মাহবুবুল আলম, মোঃ ইকরামুল হক, মোঃসাইদ, মোহাম্মদ হোসেন (এমরান), নাজিম উদ্দীন, সাগর নুর, সাইফুল ইসলাম প্রমুখ।
আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, স্বৈরাচার হাসিনা সরকার মা-বোনদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, দিনের ভোট রাতে করেছে। সেই অধিকার ফিরে আনতে প্রবাসীদের এক হয়ে কাজ করতে হবে। আগামী নির্বাচনে সবাই নিজ নিজ এলাকায় প্রত্যেককের ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের কাছে ভোট চাইতে হবে।
বিষয়: #আলহাজ্ব #উদ্দিন #এমপি #কাদের #গিয়াস #চৌধুরী #জননেতা #লন্ডন #সাবেক




বিশিষ্ট সাংবাদিক কায়সারুল ইসলাম সুমন-এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ
ছাত্রদের জন্য প্রো-বোনো লিগাল সার্ভিস দেবে এসবিবিএস
যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান
শিক্ষক লেখক-প্রকাশক শাহ আতিকুল হক কামালীর ইন্তেকাল বিভিন্ন মহলের শোক
সিলেট বিভাগের বিশ্বনাথে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাচন তারেক প্রেসিডেন্ট আক্রাম সেক্রেটারী হান্নান ট্রেজারার নির্বাচিত
