শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শুক্রবার ● ২১ জুন ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রস্তাবিত বাজেটে জনগণের জীবনযাত্রার উন্নয়নে প্রাধান্য দেয়া হয়েছে
প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রস্তাবিত বাজেটে জনগণের জীবনযাত্রার উন্নয়নে প্রাধান্য দেয়া হয়েছে
২৫৬ বার পঠিত
শুক্রবার ● ২১ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রস্তাবিত বাজেটে জনগণের জীবনযাত্রার উন্নয়নে প্রাধান্য দেয়া হয়েছে

বজ্রকণ্ঠ নিউজঃ
প্রস্তাবিত বাজেটে জনগণের জীবনযাত্রার উন্নয়নে প্রাধান্য
আগামী ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জনগণের জীবনযাত্রার উন্নয়নের উপর প্রাধান্য দেয়া হয়েছে, কারণ গত ১৫ বছরে বাজেট ১১ গুণেরও বেশি বৃদ্ধি করা হয়েছে।

জাতীয় সংসদে বৃহস্পতিবার ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, সরকারি দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা এ কথা বলেন।

তারা বলেন, প্রস্তাবিত বাজেট দেশের চলমান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এবং সাধারণ মানুষের জীবনযাত্রাকে সহজ করতে সহায়ক হবে।

চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং হামাস-ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের কারণে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার মধ্যে ৬ জুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেন।

আলোচনায় অংশ নিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান বলেন, ‘দেশের বিগত সময়ের উন্নয়ন ও সমৃদ্ধি বজায় রাখতে এবং সাধারণ মানুষের জীবনযাত্রাকে সহজ করার জন্য জাতীয় বাজেটে প্রস্তাব করা হয়েছে।’

গত পনেরো বছরে প্রস্তাবিত বাজেটের আকার সাড়ে এগারো গুণ বৃদ্ধি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের মাথাপিছু আয় ২০০৫ সালে ছিল ৫৪৩ মার্কিন ডলার এবং এখন তা পাঁচ গুণ বেড়ে ২ হাজার ৭৮৪ মার্কিন ডলারে উন্নীত হয়েছে।’

সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেন, ২০০৮ সাল থেকে গত ১৬ বছরে জনকল্যাণে বরাদ্দ ইতিমধ্যে ১২ গুণ বৃদ্ধি করা হয়েছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির জন্য বরাদ্দ ছিল ২০০৮ সালে মাত্র ১ হাজার ১৩ কোটি টাকা এখন তা ১২ হাজার কোটি টাকার উপরে উন্নীত হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘টেকসই উন্নয়নের পথ অনুসরণ করে স্মার্ট বাংলাদেশের দিকে অগ্রসরমান’ শীর্ষক প্রস্তাবিত ৫৩তম বাজেট, যা চলতি অর্থবছরের তুলনায় মাত্র ৪.৬ শতাংশ বড়। চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং হামাস-ইসরায়েল-ফিলিস্তিন এর সংঘাত যা একটি উদীয়মান অর্থনীতির জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে। এই সময়ে প্রস্তাবিত বাজেট স্মার্ট বাংলাদেশ গড়তে সহায়তা করবে।’

প্রস্তাবিত বাজেটকে মাইলফলক হিসেবে উল্লেখ করে ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, প্রস্তাবিত বাজেট আমাদের ক্ষুদ্র অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ বাজেটে মূল্যস্ফীতি, কর্মসংস্থান সৃষ্টি এবং সুনীল অর্থনীতির উন্নয়নকে প্রাধান্য দেওয়া হয়েছে।

তথ্যপ্রযুক্তি খাতে বিগত ১৬ বছরের উন্নয়নের কথা উল্লেখ করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ২০০৮ সালে টেলি ডেনসিটি ছিল ৩২ শতাংশ, ২০২৩ এ এসে হয়েছে ১১১ শতাংশ। সেলুলার ফোন ২০০৮ সালে ছিল ৪ কোটি, এখন তা ৪০ কোটি। দেশে এখন ফোর-জি ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটি। আমাদের মোবাইল কাভারেজ বর্তমানে ৯৮ শতাংশ। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এখন ১৩ কোটি।

তিনি বলেন, ২০০৮ সালের আগে ইন্টারনেটের দাম ছিল প্রতি এমবিপিএস ৮৫ হাজার টাকা, বর্তমানে তা কমিয়ে মাত্র ৬০ টাকায় আনা হয়েছে।

আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সদস্য শাজাহান খান উচ্চ আদালতের রায় অনুযায়ী সরকারি চাকুরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা চালু, মুক্তিযোদ্ধা ভাতা ২০ হাজার থেকে বাড়িয়ে ৩০ হাজার করা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ভাতা ১০ হাজার ও মেম্বারদের ৮ হাজার করার প্রস্তাব করেন।

আলোচনায় আরও অংশ নেন- সরকারি দলের সদস্য রফিকুল ইসলাম বীরোত্তম, একে আবদুল মোমেন, একেএম এনামুল হক শামীম, সাজ্জাদুল হাসান, সাঈদ খোকন, আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন, আবদুল আজিজ, জিল্লুর রহমান, তানভীর শাকিল জয়, আব্দুল্লাহ আল কায়সার, শফিউল আলম চৌধুরী, শাহিদা তারেখ দীপ্তি, কোহেলি কুদ্দুস, স্বতন্ত্র সদস্য মোসা. তাহমিনা বেগম ও পংকজ নাথ।



বিষয়: #  #  #  #  #  #



আর্কাইভ

---
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম‍্যানেজ প্রক্রিয়ায় চলছে
দুদকের মামলার আসামি হয়েও দুই বছর বহাল
তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি