মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » সেনবাগে ৩৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সেনবাগে ৩৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মো: ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি:
![]()
নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, ডিবি পুলিশের এসআই (নিঃ) অনুপ চক্রবর্তী সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে সেনবাগ থানাধীন ছমির মুন্সিরহাট বাজারের মোহাম্মদীয়া হোটেলের সামনে পাকা রাস্তায় এ অভিযান চালানো হয়। এসময় মোঃ আনোয়ার হোসেন (৪৮) কে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। সে ইয়ারপুর (আবুল খায়ের কোম্পানির বাড়ি) গ্রামের আবুল খায়ের এর ছেলে বলে জানা যায়।
অভিযানকালে উপস্থিত সাক্ষীদের সামনে ইয়াবা ট্যাবলেটের জব্দ তালিকা প্রস্তুত করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিষয়: #ইয়াবাসহ #গ্রেফতার #পিস #ব্যবসায়ী #মাদক #সেনবাগে










স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না আলোচিত মহিষ ‘ডোনল্ড ট্রাম্প’
দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ
রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ‘চাচা ভাইরপো’ বাহিনীর দুই সদস্য আটক
দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার
ছাতকে ২০০ পিস ইয়া’বা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেট নগর আলোকিত করতে প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক
যেভাবে সিসিককে আলোকিত করবেন কাইয়ুম চৌধুরী
ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ 