শিরোনাম:
●   দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ ●   রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ ●   সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ‘চাচা ভাইরপো’ বাহিনীর দুই সদস্য আটক ●   দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার ●   ছাতকে ২০০ পিস ইয়া’বা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   সিলেট নগর আলোকিত করতে প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক ●   যেভাবে সিসিককে আলোকিত করবেন কাইয়ুম চৌধুরী ●   ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন ●   টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ ●   ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ●   কোম্পানীগঞ্জে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ●   পুলিশের বাসা থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার ●   বানিয়াচংয়ে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   রামিসা হত্যা: সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন ●   কারিগরি থেকে আসা দক্ষ জনশক্তি -এমপি এজেডএম রেজওয়ানুল হক ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   নির্বাচিত হতে যাচ্ছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাইয়ূম চৌধুরী ●   নবীগঞ্জে মসজিদ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার: সাথে ছিল কাফনের কাপড় ও চিরকুট ●   বানিয়াচঙ্গে বিদেশ পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা: ‘বানিয়াচং কনসালটেন্সি’র জালে বহু যুবক, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ●   সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রবাসে » “বৃটেনের কার্ডিফে স্পেশাল ক্বিরাত ও তাজবীদ কোর্স ২০২৫’র সমাপনী পুরস্কার ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন
প্রথম পাতা » প্রবাসে » “বৃটেনের কার্ডিফে স্পেশাল ক্বিরাত ও তাজবীদ কোর্স ২০২৫’র সমাপনী পুরস্কার ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন
৪৫১ বার পঠিত
সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

“বৃটেনের কার্ডিফে স্পেশাল ক্বিরাত ও তাজবীদ কোর্স ২০২৫’র সমাপনী পুরস্কার ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন

কামরুল ইসলাম বাবু , কার্ডিফ, ওয়েলস, ইউকে::
“বৃটেনের কার্ডিফে  স্পেশাল ক্বিরাত ও তাজবীদ কোর্স ২০২৫’র সমাপনী  পুরস্কার ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান  সফলভাবে সম্পন্ন
বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ইউকের অনুমোদিত কার্ডিফ শাখা কেন্দ্রের স্পেশাল ক্বিরাত ও তাজবীদ কোর্স ২০২৫’র সমাপনী পুরস্কার ও বর্ণাঢ্য অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান গত ২৪ আগষ্ট যুক্তরাজ্যে ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের জালালিয়া মসজিদ এন্ড ইসলামিক সেন্টারে শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও কমিউনিটির বিশিষ্টজনদের প্রাণবন্ত উপস্থিতিতে সফলভাবে সম্পন্ন হয়েছে।

কার্ডিফ শাখার প্রধান ক্বারী ও নাজিম,জালালিয়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে ও কার্ডিফ বাংলা অনলাইনের সম্পাদক ও শাখার শিক্ষক ক্বারী মোঃ মোজাম্মেল আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই মহতি পোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতিফিয়া ক্বারী সোসাইটি ইউকের সেক্রেটারি জেনারেল মুফতি মাওলানা আশরাফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লতিফিয়া ক্বারী সোসাইটি ইউকের নির্বাহী পরিদর্শক মাওলানা এনামুল হক, আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ, কার্ডিফ শাহজালাল মসজিদের ইমাম ও খতিব মাওলানা কাজী ফয়জুর রহমান, কার্ডিফ শাহজালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারাল সেন্টারের ট্রাষ্টি ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান কমিউনিটি ব্যাক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর, কার্ডিফ দারুস সুন্নাহ মাদ্রাসার প্রধান শিক্ষক ক্বারী মাওলানা আসাদুল ইসলাম, কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রেসিডেন্ট আব্দুল হান্নান শহীদুল্লাহ, ও কার্ডিফ জালালিয়া মসজিদ কমিটির সেক্রেটারি মুহিবুর ইসলাম মায়া।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সুরা জামাতের শিক্ষার্থী হোসেইন আলী,ও নাশিদ পরিবেশন করেন হুমায়রা চৌধুরী শানা।

অনুষ্ঠানে এবছর জামাতে সুরা থেকে খামিছ পর্যন্ত ছয়টি ক্লাসের পরীক্ষায় এবং কিরাত , নাশিদ, আজান ও তাজবীদ প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সার্টিফিকেট,মেডেল ও ট্রফি হাতে তুলে দেন আগত অতিথি,শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার সময় অভিভাবক ও উপস্থিত সবার মাঝে এক অনন্য আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। সনদ ও পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের আনন্দের মেতে ওঠতে দেখা যায়।

উল্লেখ থাকে যে, এবারের জামাতে খামিসের লন্ডন ও বার্মিংহামে অনুষ্ঠিত বোর্ড পরীক্ষায় অত্র শাখার ৫ জন শিক্ষার্থীর মধ্যে ৪ জন কৃতকার্য হয়েছেন।

এবছর দারুল কিরাতে উস্তাদ হিসেবে দীর্ঘ এক মাস নিষ্টা ও নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন প্রধানক্বারী ও নাজিম মাওলানা মুহাম্মদ আব্দুল মুকতাদির, হাফিজ মাওলানা ফারুক আহমদ , সহকারী নাজিম মাওলানা আসাদুল ইসলাম, ক্বারী মোজাম্মেল আলী,ক্বারী মাও: জুবায়ের আহমদ মিনহাজ, ক্বারী মো. কামরুল ইসলাম বাবু ,হাফিজ ক্বারী জালাল উদ্দিন, হাফিজ ক্বারী মুশতাকুর রহমান মাছুম , মাওলানা তাওহিদুল হক, ও ক্বারী রাশেদ আহমদ।

অনুষ্ঠানকে সফল করতে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেছেন বাংলাদেশ এসোসিয়েশনের চেয়ারম্যান আলহাজ্ব কাপ্তান মিয়া ও সেক্রেটারি হারুন তালুকদার, দারুল ক্বিরাত কার্ডিফ শাখার ভাইস চেয়ারম্যান আকিল আহমেদ, আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ আনোয়ার, সেক্রেটারি আনসার মিয়া, ট্রেজারার শাহ মোঃ তসলিম আলী, জালালিয়া মসজিদের ট্রাস্টি সৈয়দ শামসুল হক রানু, আব্দুল শাহিন,আনজুমানে আল ইসলাহ কার্ডিফ শাখার প্রেসিডেন্ট ক্বারী নুরুল ইসলাম ও জয়েন্ট সেক্রেটারি ওজিহুর রহমান, কয়েস খান, মুসলিম আলী,জহির আলী, জিম্মি খান,আবু সালেহ চৌধুরী মুহি, আলহাজ্ব আব্দুল হামিদ, ও জুনেদ চৌধুরী সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মিলাদ, দোয়া ও শিরনী বিতরণের মাধ্যমে সমাপনী এই মহতি অনুষ্ঠান পরিণত হয় এক আধ্যাত্মিক আবহে।

প্রধান অতিথির বক্তব্যে লতিফিয়া ক্বারী সোসাইটি ইউকের সেক্রেটারি জেনারেল মুফতি মাওলানা আশরাফুর রহমান বলেন, “আল্লাহ তাআলা আমাদেরকে কুরআন তারতিল সহকারে তেলাওয়াতের নির্দেশ দিয়েছেন। বিশুদ্ধ তাজবিদ সহ কুরআন শিক্ষা বিস্তারে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট এক অনন্য ভূমিকা রাখছে। এর প্রতিষ্ঠাতা শামছুল উলামা আল্লামা ফুলতলী রহ. ছিলেন যুগশ্রেষ্ঠ ক্বারী ও আল্লাহর ওলী। তাঁর রেখে যাওয়া এই ট্রাস্ট আজ প্রবাসে আমাদের সন্তানদের বিশুদ্ধ কুরআন শিক্ষায় একক ভূমিকা রাখছে।”

লতিফিয়া ক্বারী সোসাইটি ইউকের নির্বাহী পরিদর্শক মাওলানা এনামুল হক, বলেন, “কুরআন শিক্ষার মাধ্যমে আমাদের সন্তানদের ভবিষ্যৎ হবে আলোকিত ও শান্তির। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না।

কার্ডিফ শাখার প্রধান ক্বারী ও নাজিম,মাওলানা আব্দুল মুক্তাদির কার্ডিফ দারুল কিরাত কর্তৃপক্ষ, মসজিদ কমিটি, অভিভাবক,দাতা সদস্য ও কমিউনিটির সকলের কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং নব প্রজন্মের সন্তানদের ইসলামী শিক্ষার জন্যে গুরুত্বারোপ করেন।

আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ বলেন,শুদ্ধ করে পবিত্র আল-কুরআন শিক্ষার অনন্য প্রতিষ্ঠান হচ্ছে দারুল ক্বিরাত। শুধু বাংলাদেশে নয় সমগ্র বিশ্বময় ইসলামের সঠিক আকিদার আলো ও

ইসলামী সংস্কৃতি প্রসারে নিষ্টা ও নিরলসভাবে কাজ করে চলেছে।

আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের জয়েন্ট সেক্রেটারি ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর বলেন, দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট একটি গুরুত্বপূর্ণ শিক্ষামূলক সংগঠন, যাহা ১৯৫০ সালে শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) প্রতিষ্ঠা করেছিলেন।প্রতি বছরের ন্যায় এ বছর গ্রীষ্মকালীন ছুটিতে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ইউকের তত্ত্বাবধানে ব্রিটেনের ৬৩ কেন্দ্রে প্রায় তিন সহস্রাধিক ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে দারুল ক্বিরাত তথা ইনটেনসিভ তাজবীদ কোর্স ২০২৫ যথাযথভাবে গুরুত্বসহকারে প্রতিটি সেন্টার এর শ্রদ্ধেয় নাজিম মহোদয় ও দায়িত্বশীল ক্বারী এবং শিক্ষকবৃন্দের সার্বিক সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয়েছে।



বিষয়: #  #  #  #



প্রবাসে থেকে আরও

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন   কমিউনিটি লিডার ও সাংবাদিক মকিস মনসুর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন কমিউনিটি লিডার ও সাংবাদিক মকিস মনসুর
ইউরোপের পথে প্রবাসীদের স্বপ্ন ও সংগ্রামের ব্যবচ্ছেদ ইউরোপের পথে প্রবাসীদের স্বপ্ন ও সংগ্রামের ব্যবচ্ছেদ
জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে লন্ডনে ‘নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র মানববন্ধন জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে লন্ডনে ‘নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র মানববন্ধন
টাওয়ার হ্যামলেটসে লেবার পার্টির চ্যালেঞ্জ: পরিবর্তনের মুখে স্থানীয় রাজনীতি টাওয়ার হ্যামলেটসে লেবার পার্টির চ্যালেঞ্জ: পরিবর্তনের মুখে স্থানীয় রাজনীতি
টাওয়ার হ্যামলেটসে মেয়র পদের ফলাফল আজ রাতে; এক্সেল সেন্টারে শেষ মুহূর্তের গণনা টাওয়ার হ্যামলেটসে মেয়র পদের ফলাফল আজ রাতে; এক্সেল সেন্টারে শেষ মুহূর্তের গণনা
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে টাওয়ার অব লন্ডন পরিদর্শন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে টাওয়ার অব লন্ডন পরিদর্শন
ব্রঙ্কসে হৃদয়ে বাংলাদেশের অভিষেক ও বৈশাখী পালন। ব্রঙ্কসে হৃদয়ে বাংলাদেশের অভিষেক ও বৈশাখী পালন।
ব্রঙ্কসে হৃদয়ে বাংলাদেশের সভা অনুষ্ঠিত। ব্রঙ্কসে হৃদয়ে বাংলাদেশের সভা অনুষ্ঠিত।
জনগণের জন্য নতুন পরিকল্পনা: লেবারের ইশতেহার প্রকাশ জনগণের জন্য নতুন পরিকল্পনা: লেবারের ইশতেহার প্রকাশ
শেখ হাসিনা চাইলে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি হতে চাই-আব্দুল মুহিত। শেখ হাসিনা চাইলে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি হতে চাই-আব্দুল মুহিত।

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ
রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ‘চাচা ভাইরপো’ বাহিনীর দুই সদস্য আটক
দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার
ছাতকে ২০০ পিস ইয়া’বা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেট নগর আলোকিত করতে প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক
যেভাবে সিসিককে আলোকিত করবেন কাইয়ুম চৌধুরী
ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোম্পানীগঞ্জে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০
পুলিশের বাসা থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার
বানিয়াচংয়ে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন
রামিসা হত্যা: সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন
কারিগরি থেকে আসা দক্ষ জনশক্তি -এমপি এজেডএম রেজওয়ানুল হক
বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ
নির্বাচিত হতে যাচ্ছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাইয়ূম চৌধুরী
নবীগঞ্জে মসজিদ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার: সাথে ছিল কাফনের কাপড় ও চিরকুট
বানিয়াচঙ্গে বিদেশ পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা: ‘বানিয়াচং কনসালটেন্সি’র জালে বহু যুবক, প্রশাসনের হস্তক্ষেপ দাবি
সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না ঢাকা বারের কোনো আইনজীবী
হুমকি-ধমকিতেও আর ফুটপাতে হকার বসতে পারবে না: সিসিক প্রশাসক
সিলেটে আ.লীগ নেতার দখলে সওজের জায়গা: সংবাদ না করতে ঘুষের প্রস্তাব
হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ মিমি বৃষ্টি: ফুঁসে উঠছে খোয়াই নদী, বন্যার শঙ্কা
বগুড়ার শাজাহানপুরে অসহায় প্রতিবন্ধী সাহেরা কে হুইল চেয়ার প্রদান করলেন সাবেকএমপি লালু
গাবতলীতে বিজয়ীদের মাঝে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করলেন সাবেক এমপি লালু
পদ্মা ব্যারেজ হলে ফারাক্কা নিয়ে বাংলাদেশের বার্গেনিং পয়েন্ট শেষ হয়ে যাবে
বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান
ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার