রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » মহেশখালীতে কোস্টগার্ডের অভিযানে দেশীয় অস্ত্র-গুলি জব্দ
মহেশখালীতে কোস্টগার্ডের অভিযানে দেশীয় অস্ত্র-গুলি জব্দ
মনির হোসেন
![]()
কক্সবাজারের মহেশখালীতে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করেছে কোস্ট গার্ড।
রবিবার ২৪ আগস্ট দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ আগস্ট রবিবার মধ্যরাত ৩ টায় কোস্টগার্ড স্টেশন মহেশখালী কর্তৃক কক্সবাজারের মহেশখালী থানাধীন কালারমারছড়া মিজ্জির পাড়া সংলগ্ন এলাকায় সন্ত্রাসীদের আস্তানায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সন্ত্রাসীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে তাদের সাথে থাকা আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ ফেলে বিক্ষিপ্তভাবে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্ট গার্ড আভিযানিক দল উক্ত এলাকায় তল্লাশী করে ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করে। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিষয়: #অভিযান #কোস্টগার্ড #মহেশখালী










দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ
রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ‘চাচা ভাইরপো’ বাহিনীর দুই সদস্য আটক
দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার
ছাতকে ২০০ পিস ইয়া’বা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেট নগর আলোকিত করতে প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক
যেভাবে সিসিককে আলোকিত করবেন কাইয়ুম চৌধুরী
ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 