মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫
প্রথম পাতা » Draft » নৌবাহিনীর যৌথ অভিযানে কোটি টাকার অবৈধ জাল জব্দ
নৌবাহিনীর যৌথ অভিযানে কোটি টাকার অবৈধ জাল জব্দ
নিজস্ব প্রতিবেদক
![]()
মৎস্য সম্পদের সুরক্ষা, টেকসই মৎস্য আহরণ নিশ্চিতকরণ এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিতভাবে উপকূলীয় অঞ্চলে অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (১৯ আগস্ট) বরগুনা জেলার পাথরঘাটা এবং ভোলা জেলার মনপুরায় বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড এবং পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ১ লক্ষ ৯৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭০ লক্ষ ৫০ হাজার টাকার অধিক।
বরগুনার পাথরঘাটা উপজেলার বিষখালি নদীর লঞ্চঘাট, কালমেঘা, রূপধন, ছনবুনিয়া, বাইনচুটকি ও কাকচিড়া এলাকায় নৌবাহিনী ও কোস্টগার্ডের অভিযানে প্রায় ৮০ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১ কোটি ২০ লক্ষ টাকারও বেশি। অপর আরেকটি অভিযানে, ভোলার মনপুরার জনতা বাজার ও পাশ্ববর্তী পরিত্যক্ত বরফ কল এলাকায় নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ১ লাখ ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ ৫০ হাজার টাকারও বেশি। পরে জব্দকৃত জাল স্থানীয় থানার পুলিশ, উপজেলা মৎস্য কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে জনসম্মুখে ধ্বংস করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের নিয়মিত যৌথ অভিযানের মাধ্যমে একদিকে যেমন অবৈধ মৎস্য আহরণ ও সামুদ্রিক সম্পদের অপচয় রোধ সম্ভব হচ্ছে, অন্যদিকে উপকূলীয় অঞ্চলের জীববৈচিত্র রক্ষা ও দেশের অর্থনীতিতে মৎস্য খাতের ইতিবাচক অবদান নিশ্চিত করা সম্ভব হচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের দায়িত্বপ্রাপ্ত উপকূলীয় ও নৌ-সীমান্তবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় এবং মৎস্য সম্পদ সংরক্ষণে নৌবাহিনী এরূপ অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রাখবে।
বিষয়: #অবৈধ #অভিযান #কোটি #জব্দ #জাল #টাকা #নৌবাহিনী #যৌথ










ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার।
মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ 