মঙ্গলবার ● ১২ আগস্ট ২০২৫
প্রথম পাতা » ধর্ম » সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা পৌঁছাবে মডেল মসজিদ: ধর্ম উপদেষ্টা
সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা পৌঁছাবে মডেল মসজিদ: ধর্ম উপদেষ্টা
বজ্রকণ্ঠ:::
![]()
অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, ১৫ কোটি টাকা খরচ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা মডেল মসজিদ তৈরি করা হয়েছে। কিছু ত্রুটিবিচ্যুতি আছে। প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। ঠিকাদার এগুলো ঠিক করে দেবে। এই মসজিদে মালটিপারপাস কাজ হবে। পুরুষ এবং মহিলাদের পাশাপাশি প্রতিবন্ধীদের জন্যও নামাজের ব্যবস্থা রয়েছে। আমরা আশা করি এই মডেল মসজিদের মাধ্যমে সৌহার্দ্য, সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ব্রাহ্মণবাড়িয়ার কোণায় কোণায় পৌঁছে যাবে। তিনি
সোমবার (১১ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা মডেল মসজিদ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এ সব কথা বলেন।
ধর্ম বিষয়ক উপদেষ্টা বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় নির্মিত ১০টি মডেল মসজিদ নির্মাণে বড় ধরনের কোনো ক্রস মিসটেকের খবর এখনও আসেনি। ছোটখাটো ত্রুটিবিচ্যুতি আছে। এগুলো ঠিকাদার এবং প্রকৌশলীকে ডেকে সংশোধনের ব্যবস্থা হচ্ছে।
এসময় উপদেষ্টার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম ও গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সাদ মোহাম্মদ আন্দালিব, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. শাহ আলম, হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিষয়: #উপদেষ্টা #ধর্ম #বার্তা #মডেল #মসজিদ #সম্প্রীতি #সাম্প্রদায়িক










জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত!
কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! দুধরচকী ছাহেব
সু-সন্তান নির্মানে! হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র ১০টি নির্দেশনা বাবা মায়ের মেনে চলা উচিৎ!
হজের গুরুত্ব ও ফজিলত! ।
দোয়া ও নফল ইবাদতে হোক বাংলা নববর্ষের সূচনা: আত্মজিজ্ঞাসার আহ্বান
জিলক্বদ মাসের ফজিলত ও ইবাদত!
নামায পরিত্যাগের ভয়াবহ পরিণতি: ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র বক্তব্য
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন হাফিজ মাছুম আহমদ দুধরচকী।
ফিতরা কাদের দেওয়া যাবে এবং কাদের যাবে না?
জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় 