রবিবার ● ১০ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » চট্টগ্রাম বন্দরের ১৮ ওয়াচম্যানকে নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ দিলো কোস্টগার্ড
চট্টগ্রাম বন্দরের ১৮ ওয়াচম্যানকে নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ দিলো কোস্টগার্ড
মনির হোসেন
![]()
চট্টগ্রাম বন্দরের ১৮ জন ওয়াচম্যানকে নিরাপত্তা বিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণ প্রদান করেছে কোস্ট গার্ড
রবিবার (১০ আগস্ট) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড চট্টগ্রাম বহিঃনোঙ্গরে দেশী ও বিদেশি বাণিজ্যিক জাহাজসমূহের বিশেষ নিরাপত্তা নিশ্চিত করে আসছে। বন্দর এলাকার নিরাপত্তা বিষয়ক নানাবিধ প্রশিক্ষণ সহায়তা প্রদানের মধ্য দিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড মানুষের আস্থার বিশ্বস্ত প্রতীকে পরিণত হয়েছে।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশ কোস্টগার্ড, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে সমন্বয়ের মাধ্যমে দ্বিতীয় বারের মত ৫ দিন ব্যাপী ১৮ জন ওয়াচম্যানকে উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা, জাহাজে অগ্নি নির্বাপণ ও সমুদ্রে জীবন রক্ষা বিষয়ে বুনিয়াদি প্রশিক্ষণ দিয়েছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও বাংলাদেশ কোস্ট গার্ডের এরূপ উদ্যোগ অব্যাহত থাকবে।
বিষয়: #ওয়াচম্যান #চট্টগ্রাম #বন্দর










রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ
মায়ানমারে পাচারকালে ডিজেল আলুসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড
মোংলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ১২ হাজার ৬১৩ লিটার জ্বালানি তেল জব্দ
পত্নীতলায় বজ্রপাতে নিহত ১, আহত ২
সংরক্ষিত আসনে আলোচনায় ঢাবি’র ‘মৌলভী আব্দুল মতিন স্বর্ণপদক’ প্রাপ্ত লিলি
আইপিএল উদ্বোধনী ম্যাচে ৬ উইকেটে বেঙ্গালুরুর সহজ জয়
দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় ৩ সাংবাদিক নিহত
আগামী ৫ দিন বৃষ্টির শঙ্কা, তীব্র হতে পারে গরমের দাপট
দৌলতপুর ফিলিপনগর কাচারিপাড়ায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকা-ে কৃষকের ঘরবাড়ি ও গবাদিপশু পুড়ে ছাই
পলাতক আসামীদের সংবাদ সম্মেলনে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের ঘটনায় পাথারিয়ায় উত্তেজনা 