শনিবার ● ৯ আগস্ট ২০২৫
প্রথম পাতা » Default Category » সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে জয়পুরহাটে মানববন্ধন
সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে জয়পুরহাটে মানববন্ধন
![]()
মোফাজ্জল হোসেন, জয়পুরহাট:
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ড ও আনোয়ার হোসেনকে মারাত্মক ভাবে আহত করার ঘটনায় বিচারের দাবিতে জয়পুরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন সাংবাদিকরা।
শনিবার দুপুর ১২টায় জয়পুরহাট প্রেসক্লাবের উদ্যোগে শহরের জিরো পয়েন্ট কেন্দ্রীয় মসজিদ মার্কেটের সামনে ‘সাংবাদিক হত্যার বিচার চাই, সাংবাদিকদের নিরাপত্তা চাই’ এই স্লোগানে এ কর্মসূচী পালিত হয়। কর্মসূচী চলাকালে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকগন অংশগ্রহণ করেন।
জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, সহ-সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম কাদির, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোয়াজ্জেম হোসেন, যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আব্দুল আলিম, দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম, সাংবাদিক সাহাবুদ্দিন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সাংবাদিকরা কোন সরকারের আমলেই সুরক্ষিত নয়। সাংবাদিকরা সব সরকারের সময়ই হামলার শিকার, মামলার শিকার এবং হত্যার শিকার হয়েছে। কিন্তু কোনটিরও আজ পর্যন্ত বিচার হয়নি। সাংবাদিকদের কোন বন্ধু নেই। সংবাদ প্রকাশ হলে কারো পক্ষে গেলে সে ধন্যবাদ জানায়। আবার কারো বিপক্ষে গেলে সে সাংবাদিকদের দোষ দেয়। আমরা বিগত আমল থেকে আজ পর্যন্ত যত সাংবাদিক হত্যা হয়েছে তাদের হত্যার বিচার চাই এবং মৃত্যুবরণকারী সাংবাদিকদের পরিবারকে সরকারিভাবে সহযোগিতা প্রদানের আহবান জানাই। এছাড়া বর্তমান সময়ে সাংবাদিকদের কাজের সুষ্ঠু পরিবেশ রক্ষায় সরকারের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিতের দাবী এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান।
বিষয়: #জয়পুরহাট #তুহিন #মানববন্ধন #সাংবাদিক #হত্যা




দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
