শনিবার ● ৯ আগস্ট ২০২৫
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় গ্রেফতার ৭
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় গ্রেফতার ৭
নিজস্ব প্রতিবেদক::
![]()
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় আরও দুইজনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এ নিয়ে এই মামলায় মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
দুইজনের মধ্যে একজন শাহজালাল (২৫)। তিনি কুমিল্লার হোমনা থানার অনন্তপুর এলাকার হানিফ মিয়ার ছেলে।
শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাতে তাকে ময়মনসিংহ জেলার গফরগাঁও থানাধীন চর মসলন্দ মোড়লপাড়া হতে গ্রেফতার করা হয়।
শাহজালাল সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া এ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত অন্যতম আসামি মো. ফয়সাল হাসানকে (২৩) নগরীর ১৭নং ওয়ার্ডের চান্দনা এলাকার মাহবুব স্কুল মোড়ে রফিকুল ইসলামের ভাড়া বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
ফয়সাল হাসান পাবনা জেলার পাঁচবাড়িয়া এলাকার কিয়ামুদ্দিন হাসানের ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও র্যাব আরো পাঁচজনকে গ্রেফতার করে। যারা সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন।
বিষয়: #গাজীপুর #গ্রেফতার #ঘটনা #তুহিন #সাংবাদিক #হত্যা










যুদ্ধাপরাধীরা স্মৃতিসৌধকে অপবিত্র করেছে : মোমিন মেহেদী
গাবতলীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
বগুড়ার গাবতলীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পার্বতীপুরে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া
রাণীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত
রাণীনগরে জমির মালিকানা দ্বন্দ্বে মারপিটে পিতা-পুত্র আহত
দৌলতপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৬শে মার্চ মহান স্বাধীনতা জাতীয় দিবস পালিত
মোংলায় কোস্টগার্ডের যুদ্ধজাহাজ “কামরুজ্জামান” ঘুরে দেখলেন দর্শনার্থীরা
ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
উত্তরায় ভয়ঙ্কর মাদক ‘কেটামিন’ তৈরির ল্যাব: ৩ চীনা নাগরিক গ্রেফতার 