শিরোনাম:
ঢাকা, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, ঢাকা,রাজশাহী,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

Bojrokontho
শনিবার ● ৯ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » গাজায় ক্ষুধায় বাড়ছে শিশু মৃত্যু, অপুষ্টিতে ১২ হাজার শিশু
প্রথম পাতা » প্রধান সংবাদ » গাজায় ক্ষুধায় বাড়ছে শিশু মৃত্যু, অপুষ্টিতে ১২ হাজার শিশু
১০৮ বার পঠিত
শনিবার ● ৯ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজায় ক্ষুধায় বাড়ছে শিশু মৃত্যু, অপুষ্টিতে ১২ হাজার শিশু

আন্তর্জাতিক ডেস্ক

গাজায় ক্ষুধায় বাড়ছে শিশু মৃত্যু, অপুষ্টিতে ১২ হাজার শিশু
গাজায় চলমান সংঘাতে সবচেয় বড় ভুক্তভোগী ফিলিস্তিনের শিশুরা। ইসরাইলের অবরোধের কারণে খাবার না পেয়ে বাড়ছে শিশুমৃত্যুর সংখ্যা।

জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, গাজায় এখন পাঁচ বছরের কম বয়সি প্রায় ১২ হাজার শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। আর চলতি বছরের শুরু থেকে অনাহারে মৃত্যু হয়েছে ৯৯ ফিলিস্তিনির। তাদের মধ্যে ৩৫ জনই শিশু।

জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার তুর্ক সতর্ক করে বলেছেন, গাজা পুরোপুরি দখলের ইসরাইলি পরিকল্পনা আরও মৃত্যু ও দুর্ভোগ ডেকে আনবে এবং তা অবিলম্বে বন্ধ করতে হবে।

এই অবস্থার মধ্যেই গাজা পুরোপুরি দখলের অনুমোদন দিয়েছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা। আল জাজিরা বলছে, স্থানীয় সময় শুক্রবার (৮ আগস্ট) গাজা সিটিতে আগ্রসন চালায় ইসরাইলি সেনারা। এতে নারী-শিশুসহ প্রাণ হারান বেশ কয়েকজন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

একইদিন গাজা সিটির দারাজ ও তুফাহ এলাকার কিছু অংশের ফিলিস্তিনিদের নতুন করে জোরপূর্বক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে নেতানিয়াহুর সেনারা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র বলেন, নিজেদের নিরাপত্তা নিশ্চিতে বাসিন্দাদের দক্ষিণে আল-মাওয়াসির দিকে চলে যেতে হবে।

এরপর ওই দুই এলাকায় অভিযান চালিয়ে হামাসের বেশ কয়েকজন সদস্যকে হত্যা ও একাধিক সুড়ঙ্গের মুখ ধ্বংসের দাবি দখলদাররা। যদিও এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন।

গাজা শহর দখলের পরিকল্পনা অনুমোদনের পর ইসরাইলে সামরিক সরঞ্জাম রফতানি স্থগিত করেছে জার্মানি। শুক্রবার এ ঘোষণা দিয়ে দেশটি চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস বলেন, পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত উপত্যকাটিতে ব্যবহার হতে পারে এমন কোনো সামরিক সরঞ্জাম ইসরাইলে রফতানির অনুমতি দেবে না জার্মান সরকার।

এ বিষয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরাইলের লক্ষ্য গাজা দখল করা নয়, বরং উপত্যকাটিকে হামাসের হাত থেকে মুক্ত করে সেখানে একটি শান্তিপূর্ণ সরকার গঠনের সুযোগ তৈরি করা।

এদিকে উপত্যকাটি দখলের পদক্ষেপের বিরোধিতা করেছে জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মানসুর। বলেন, যথেষ্ট হয়েছে। গাজাবাসী যুদ্ধ চায় না। হত্যাযজ্ঞ চায় না, আর গণহত্যা চায় না।

অন্যদিকে শুক্রবার ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীর বাসভবনের কাছে বিক্ষোভ করেন হামাসের সাবেক জিম্মি এবং এখনও বন্দি থাকা ব্যক্তিদের পরিবারের সদস্যরা । তাদের দাবি, অবিলম্বে জিম্মিদের ফিরিয়ে আনার পাশাপাষি এ যুদ্ধ থামাতে হবে। তা না হলে গাজা অধিগ্রহণের পরিকল্পনা আরও অনাকাঙ্ক্ষিত মৃত্যু ডেকে আনবে।



বিষয়: #  #  #  #  #


প্রধান সংবাদ এর আরও খবর

‘হাদির সঙ্গে নির্বাচনি প্রচারণায় ছিলেন গুলি করা দুই সন্দেহভাজন’ ‘হাদির সঙ্গে নির্বাচনি প্রচারণায় ছিলেন গুলি করা দুই সন্দেহভাজন’
হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা
ওসমান হাদির অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড ওসমান হাদির অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলাকারী সন্দেভাজন ব্যক্তি সম্পর্কে তথ্য প্রদানের অনুরোধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলাকারী সন্দেভাজন ব্যক্তি সম্পর্কে তথ্য প্রদানের অনুরোধ
ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট ১২ ফেব্রুয়ারি
তফসিলের পর আন্দোলন কঠোরভাবে দমন করা হবে: প্রেস সচিব তফসিলের পর আন্দোলন কঠোরভাবে দমন করা হবে: প্রেস সচিব
রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় মারাত্মক  আহত নবদম্পতি রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত নবদম্পতি
কাশিমপুর কারাগারে সাংবাদিকদের ওপর চলছে ‘মধ্যযুগীয় বর্বরতা’: সিপিজের লোমহর্ষক প্রতিবেদন কাশিমপুর কারাগারে সাংবাদিকদের ওপর চলছে ‘মধ্যযুগীয় বর্বরতা’: সিপিজের লোমহর্ষক প্রতিবেদন
রাণীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত রাণীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে   অংশ নিতে নৌবাহিনীর ৯৯ সদস্যের ঢাকা ত্যাগ দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে নৌবাহিনীর ৯৯ সদস্যের ঢাকা ত্যাগ

আর্কাইভ

সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
‘হাদির সঙ্গে নির্বাচনি প্রচারণায় ছিলেন গুলি করা দুই সন্দেহভাজন’
হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা
ওসমান হাদির অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলাকারী সন্দেভাজন ব্যক্তি সম্পর্কে তথ্য প্রদানের অনুরোধ
ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট ১২ ফেব্রুয়ারি
তফসিলের পর আন্দোলন কঠোরভাবে দমন করা হবে: প্রেস সচিব
রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত নবদম্পতি
কাশিমপুর কারাগারে সাংবাদিকদের ওপর চলছে ‘মধ্যযুগীয় বর্বরতা’: সিপিজের লোমহর্ষক প্রতিবেদন
রাণীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে নৌবাহিনীর ৯৯ সদস্যের ঢাকা ত্যাগ