বুধবার ● ৬ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ছাতকে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ পালিত
ছাতকে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ পালিত
মো:-আরিফুর রহমান মানিক ছাতক,সুনামগঞ্জ ::
![]()
সুনামগঞ্জের ছাতকে ছাতক পৌরসভার আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫’। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
দিবসের কর্মসূচির অংশ হিসেবে প্রথমে শহীদদের স্মরণে একটি র্যালি বের করা হয়। এতে পৌরসভার কাউন্সিলরবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ জনগণ অংশ নেন।
পরে ছাতক উপজেলার মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা ২৪ জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তৃতায় গণতন্ত্র ও সামাজিক ন্যায়ের সংগ্রামে শহীদদের ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়।আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় শিল্পীরা সংগীত, কবিতা ও আবৃত্তির মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
দিবসটি উপলক্ষে ছাতক পৌরসভা এলাকার সর্বত্র ছিল উৎসবমুখর পরিবেশ।
বিষয়: #গণঅভ্যুত্থান #ছাতক #জুলাই #দিবস










টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোম্পানীগঞ্জে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০
পুলিশের বাসা থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার
বানিয়াচংয়ে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন
রামিসা হত্যা: সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন
কারিগরি থেকে আসা দক্ষ জনশক্তি -এমপি এজেডএম রেজওয়ানুল হক
বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ
নির্বাচিত হতে যাচ্ছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাইয়ূম চৌধুরী
নবীগঞ্জে মসজিদ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার: সাথে ছিল কাফনের কাপড় ও চিরকুট 