শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শনিবার ● ২৬ জুলাই ২০২৫
প্রথম পাতা » Draft » হোয়াইটওয়াশ করতে নেমে বড় হার বাংলাদেশের
প্রথম পাতা » Draft » হোয়াইটওয়াশ করতে নেমে বড় হার বাংলাদেশের
১৭৭ বার পঠিত
শনিবার ● ২৬ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হোয়াইটওয়াশ করতে নেমে বড় হার বাংলাদেশের

বজ্রকণ্ঠ
হোয়াইটওয়াশ করতে নেমে বড় হার বাংলাদেশের

সিরিজ জয় আগেই নিশ্চিত হয়ে গেছে। ম্যাচটা ছিল হোয়াইটওয়াশ মিশন পূর্ণ করার। কিন্তু প্রথম দুই টি-টোয়েন্টি দাপটে খেলা বাংলাদেশকে শেষ ম্যাচে খুঁজেই পাওয়া গেলো না, হারলো ৭৪ রানের বড় ব্যবধানে।

শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে কোনোমতে হোয়াইটওয়াশ লজ্জা এড়িয়েছে পাকিস্তান। লিটন দাসের দল সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৭ উইকেট ১৭৮ রান তুলেছিল পাকিস্তান। জবাবে ১৬.৪ ওভারে ১০৪ রানে অলআউট হয়েছে টাইগাররা।

তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয়ের লক্ষ্য ছিল ১৭৯ রান। রান তাড়ায় শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। পঞ্চম ওভারেই ২৫ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা।

প্রথম ওভারের দ্বিতীয় বলেই সালমান মির্জাকে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়েছিলেন তানজিদ তামিম। বল হালকা করে ব্যাটে লেগে চলে যায় উইকেটরক্ষকের কাছে। আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে জেতে পাকিস্তান। শূন্য রানেই ফেরেন তামিম।

এরপর লিটন দাস বরাবরের মতো ক্লাসিক্যাল শট খেলে শুরু করার পর হতাশ করেছেন। ৮ বলে ৮ করে ফাহিম আশরাফের বলে পরিষ্কার বোল্ড হন বাংলাদেশ অধিনায়ক। ১০ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।

মেহেদী হাসান মিরাজ, জাকের আলী আর শেখ মেহেদী তাদের দেখানো পথেই হেঁটেছেন। মিরাজ (৮ বলে ৯) ফাহিম আশরাফের বলে মিডঅনে দেন ক্যাচ। জাকের আলী (২ বলে ১) আর শেখ মেহেদী (২ বলে ০) দুজনই সালমান মির্জার এক ওভারে বোল্ড।

শামীম পাটোয়ীরও বোল্ড হওয়া থেকে বাঁচতে পারেননি। পার্টটাইমার আগা সালমানের স্পিনে কাট করতে গিয়ে স্টাম্প হারান। ৫ বলে করেন ৫ রান।

টুকটুক করে নাইম শেখ শেষ পর্যন্ত ১৭ বলে করেছেন ১০ রান। নেই কোনো বাউন্ডারি। বড় শট খেলতে গিয়ে মিডঅন আকাশে তুলে দেন সহজ ক্যাচ। পঞ্চাশের আগে (৪৫ রানে) ৭ উইকেট হারিয়ে বড় হার নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের।

পাকিস্তানের সালমান মির্জা ৩টি, ফাহিম আশরাফ আর মোহাম্মদ নওয়াজ নেন দুটি করে উইকেট।

এর আগে ওপেনার শাহিবজাদা ফারহানের ঝোড়ো হাফসেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ১৭৮ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়েছিল পাকিস্তান।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। কিন্তু এবার আর আগের দুই ম্যাচের মতো ভালো শুরু করতে পারেননি বোলাররা।

পাকিস্তানের দুই ওপেনার শাহিবজাদা ফারহান আর সাইম আইয়ুব দারুণ সূচনা করেন। বিশেষ করে ঝড় তুলেন ফখর জামানের বদলে ওপেনে নামা ফারহান। ২৯ বলে ফিফটি পূরণ করেন তিনি। পাওয়ার প্লের ৬ ওভারে বিনা উইকেটে ৫৮ রান তোলে পাকিস্তান।

অবশেষে ৪৬ বলে ৮২ রানের ওপেনিং জুটি ভাঙেন নাসুম আহমেদ। ছক্কা হাঁকাতে গিয়ে ডিপ স্কয়ার লেগে শামীম পাটোয়ারীর ক্যাচ হন সাইম। ১৫ বলে তিনি করেন ২১।

মারকুটে শাহিবজাদা ফারহানকেও ফেরান নাসুম। স্লগ সুইপে মিডউইকেটে শেখ মেহেদীর হাতে ধরা পড়েন ফারহান। ৪১ বলে ৬৩ রানের ইনিংসে ৬টি বাউন্ডারি আর ৫টি ছক্কা হাঁকান পাকিস্তানি ওপেনার।

পরের ওভারে হাসান নেওয়াজকে শেখ মেহেদীর দারুণ এক ক্যাচে ফেরান শরিফুল ইসলাম। ১৭ বলে ১ চার আর ৩ ছক্কায় নেওয়াজ করেন ৩৩ রান।

হুসাইন তালাত (৪ বলে ১) ক্রিজে এসে বেশিক্ষণ টিকতে পারেননি। মোহাম্মদ সাইফউদ্দিনের দুর্দান্ত এক সুইংয়ে ব্যাট চালিয়ে উইকেটরক্ষকের ক্যাচ হন তিনি। ১৩২ রানে ৫ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে পাকিস্তান।

তবে শেষদিকে মোহাম্মদ নওয়াজের ১৫ বলে ২৭ আর অধিনায়ক সালমান আগার ৯ বলে ১২ রানে ভর করে চ্যালেঞ্জিং পুঁজি পায় পাকিস্তান।

বাংলাদেশের তাসকিন আহমেদ ৩৮ রান দিয়ে নেন ৩টি উইকেট। নাসুম আহমেদ ২২ রানে ২টি আর শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন নেন একটি করে উইকেট।



বিষয়: #  #  #  #  #  #



Draft থেকে আরও

মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম‍্যানেজ প্রক্রিয়ায় চলছে
দুদকের মামলার আসামি হয়েও দুই বছর বহাল
তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি
ঈদ উৎসব সামনে রেখে মোংলায় কোস্টগার্ডের নিরাপত্তা জোরদার
ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র
মোংলায় কোস্টগার্ডের অভিযানে বিদেশি মদসহ মাদক পাচারকারী আটক
বাড়িতে বসেই দিচ্ছিলেন জাল ভিসা, প্রতারক ডিবির হাতে ধরা
সাংবাদিকদের ইতিবাচক লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্যমন্ত্রী
ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১
যুদ্ধাপরাধীদের নামে জাতীয় সংসদে শোকপ্রস্তাবের নিন্দা ও প্রতিবাদ