শিরোনাম:
●   টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ ●   ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ●   কোম্পানীগঞ্জে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ●   পুলিশের বাসা থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার ●   বানিয়াচংয়ে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   রামিসা হত্যা: সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন ●   কারিগরি থেকে আসা দক্ষ জনশক্তি -এমপি এজেডএম রেজওয়ানুল হক ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   নির্বাচিত হতে যাচ্ছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাইয়ূম চৌধুরী ●   নবীগঞ্জে মসজিদ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার: সাথে ছিল কাফনের কাপড় ও চিরকুট ●   বানিয়াচঙ্গে বিদেশ পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা: ‘বানিয়াচং কনসালটেন্সি’র জালে বহু যুবক, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ●   সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ ●   রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না ঢাকা বারের কোনো আইনজীবী ●   হুমকি-ধমকিতেও আর ফুটপাতে হকার বসতে পারবে না: সিসিক প্রশাসক ●   সিলেটে আ.লীগ নেতার দখলে সওজের জায়গা: সংবাদ না করতে ঘুষের প্রস্তাব ●   হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ মিমি বৃষ্টি: ফুঁসে উঠছে খোয়াই নদী, বন্যার শঙ্কা ●   বগুড়ার শাজাহানপুরে অসহায় প্রতিবন্ধী সাহেরা কে হুইল চেয়ার প্রদান করলেন সাবেকএমপি লালু ●   গাবতলীতে বিজয়ীদের মাঝে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করলেন সাবেক এমপি লালু ●   পদ্মা ব্যারেজ হলে ফারাক্কা নিয়ে বাংলাদেশের বার্গেনিং পয়েন্ট শেষ হয়ে যাবে ●   বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান
ঢাকা, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ৮ জুলাই ২০২৫
প্রথম পাতা » প্রবাসে » বর্তমানে বাংলাদেশে ভয়াবহ সময় পার করছে নারী এবং কন্যা শিশু
প্রথম পাতা » প্রবাসে » বর্তমানে বাংলাদেশে ভয়াবহ সময় পার করছে নারী এবং কন্যা শিশু
২৬৭ বার পঠিত
মঙ্গলবার ● ৮ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বর্তমানে বাংলাদেশে ভয়াবহ সময় পার করছে নারী এবং কন্যা শিশু

” ছান্দসিক আয়োজিত ‘জাগো মানুষ’ শিরোনামে কথা, কবিতা ও গানে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ” -নিলুফা ইয়াসমীন হাসান

মতিয়ার চৌধুরী, লন্ডন:
বর্তমানে বাংলাদেশে ভয়াবহ সময় পার করছে নারী এবং কন্যা শিশু
বাংলাদেশে বর্তমানে ভয়াবহ সংকটে আছে নারী এবং কন্যা শিশু। বাংলাদেশ মহিলা পরিষদ এর তথ্য অনুযায়ী গত ছয় মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে ৩৫৪টি, দলবদ্ধ ধর্ষণ সংগঠিত হয়েছে ১৩৬টি এবং ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১৭জনকে। কেবলমাত্র জুন মাসেই ৫৪টি ধর্ষণের ঘটনা ঘটেছে ।  নারীর প্রতি সহিংসতার এই চরম উদ্বেগজনক পরিস্থিতির তীব্র প্রতিবাদ এবং প্রতিকারের জন্য আবৃত্তি সংগঠন ‘ছান্দসিক’ আয়োজন করেছে ‘জাগো মানুষ’ শিরোনামে আলোচনা, কবিতা ও গান।
৫ই জুলাই শনিবার ভার্চুয়ালী অনুষ্ঠিত নারী নির্যাতনের এই প্রতিবাদের নাম ‘জাগো মানুষ’ কেন নির্ধারণ করা হলো তার ব্যাখা করে ছান্দসিকের কর্ণধার মুনিরা পারভীন অনুষ্ঠান উপস্থাপনা করেন। অনুষ্ঠানের  শুরুতেই তিনি  কবি, সাহিত্যিক ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধের গবেষক অপূর্ব শর্মার লেখা কবিতা ‘জাগো মানুষ, জাগো মানুষ/ শক্তি কর সঞ্চয়/ বেদনার অশ্রু মুছে/ হও তুমি নির্ভয়’ কবিতা আবৃত্তি করেন।
বাংলাদেশ মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নারী আন্দোলন নেত্রী সীমা মোসলেম ঢাকা থেকে যোগ দিয়ে তার বক্তব্যে গত ছয় মাসে বাংলাদেশে নারী নির্যাতনের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, আমরা একটা ভয়াবহ সময় পার করছি। গত এক মাসেই ৫৪টি ধর্ষণের ঘটনা ঘটেছে। নারীর প্রতি নির্যাতনের ধরণ দিন দিন বদলাচ্ছে। তিনি বলেন, যদিও নারী নির্যাতনের সকল সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়না, তারপরও সংবাদপত্রে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে  বাংলাদেশ মহিলা পরিষদ যে তালিকা প্রকাশ করেছে তা অত্যন্ত ভয়াবহ।  সীমা মোসলেম বলেন, যেটা বর্তমানে চরম রূপ ধারণ করেছে তা হলো অধিকাংশ ধর্ষণের শিকার ১৮ বছরের নিচের শিশু কন্যা এবং বেশির ভাগ অপরাধীরাও তরুণ। 
তিনি বলেন, পুরুষতান্ত্রিক সমাজে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি হলো নারীকে হেয় প্রতিপন্ন করে কথা বলা, অধস্তন করে রাখা। নারীর প্রতি সহিংসতার শতকরা ৭০ ভাগই পারিবারিকভাবে হয়। নারী নিপীড়নের বিরুদ্ধে দেশে আইন আছে, কিন্তু তার প্রয়োগ নেই বললেই চলে। আদালতে যায় মাত্র শতকরা তিন ভাগ। 
সীমা মোসলেম আরো বলেন, দেশের অর্থনীতিতে নারীদের অবদান অনেক। তারা কোন কিছুতে পিছিয়ে নেই, কিন্তু সমাজ ও রাষ্ট্র নারীর পাশে নেই। অঘটন ঘটলেই সুশীল সমাজের অঙ্গুলি নারীর বিরুদ্ধেই যায়। নারীর প্রতি সহিংসতা যে মানবাধিকার লঙ্ঘন তা উপলব্ধি করতে হবে। নারীর প্রতি সহিংসতা বন্ধ না হলে সমাজ এগুতে পারবেনা। শিক্ষা কারিকুলামে নারী নিপীড়ন প্রতিকারের উপায় অন্তর্ভুক্ত করতে হবে। বর্তমানে জার্মানিতে অবস্থান করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের শিক্ষক জোবায়দা নাসরীন কণা। তিনি ভার্চুয়ালী  যুক্ত হয়ে তার গবেষণা থেকে নারী নির্যাতনের আদ্যোপান্ত বিস্তারিত ব্যাখা করেন। 
তিনি এক ভয়াবহ চিত্র তুলে ধরে বলেন, ধর্ষণের শিকার অধিকাংশ কন্যা শিশু। জোবায়দা নাসরিন বলেন, পিতৃতন্ত্র যতদিন আছে ততদিন নারী নিপীড়ন বন্ধ হবেনা। কোন ধর্ষণের ঘটনা ঘটলেই নিন্দা বা বিচারের আগে আলোচনায় আসে, আগে বেশি হয়েছে না বর্তমানে বেশি হচ্ছে। রাজনৈতিক রূপ দেয়া হয়। ধর্ষকের রাজনৈতিক পরিচয় বের করার জন্য অনেকে ব্যস্ত হয়ে পরে। একজন উপদেষ্টা কিভাবে বলতে পারেন মুরাদনগরের ধর্ষনের ঘটনা ঘটিয়েছেন একটি রাজনৈতিক দলের লোক। ধর্ষণের বিরুদ্ধে রাজনীতিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ধর্ষণকে বৈধতা দেয়া হয়। তিনি বলেন, জামায়াতে ইসলামের নেতারা যখন নারীকে বেশ্যা হিসেবে গালি দেয়, রাষ্ট্র সেখানে নিশ্চুপ থাকে।
যোবায়দা নাসরিন আরো বলেন, আমার জানা মতে এই সপ্তাহে ১৫টি ধর্ষণের ঘটনা ঘটেছে যা সংবাদপত্রে আসেনি। এখন ভয়ের রাজত্ব চলছে। সংবাদপত্র সেলফ সেন্সরশিপ করে থাকে। তিনি বলেন, ধর্ষণের সাথে অর্থনীতির যোগ আছে। ধর্ষণের শিকার নারীর পরিবার বেশির ভাগ সময়ে এলাকা ছেড়ে চলে যায়, তখন অন্যেরা তাদের ভিটেবাড়ি দখল করে নেয়। গত ২৬শে জুন মুরাদনগরে যে হিন্দু নারীর উপর ন্যক্কারজনক ঘটনা ঘটেছে, সেই পরিবারটিও এলাকা ছেড়ে চলে গেছে।

 সাম্প্রতিক সময়ে নারীর প্রতি ন্যাক্কারজনক নীপিড়ন, বর্বরোচিত সহিংসতা, সারাদেশে নারী ও শিশু ধর্ষণের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা ও এর প্রতিকারে  আরো যারা জোড়ালো বক্তব্য রাখেন তারা হলেন বীর মুক্তিযোদ্ধা গৌস সুলতান, বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, মুক্তিযুদ্ধের সংগঠক মাহমুদ এ রউফ, ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় নেতা ড. আনসার আহমেদ উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় আ্যলামনাই ইন দা ইউকের সভাপতি প্রশান্ত পুরকায়স্থ বিইএম, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি সৈয়দ এনামুল ইসলাম, সত্যবাণী অনলাইন পোর্টালের সম্পাদ্ক  সৈয়দ আনাস পাশা, কবি হামিদ মোহাম্মদ, সাংবাদিক নিলুফা ইয়াসমীন হাসান, অভিনেত্রী কবি মাহফুজা রহমান, কমিউনিটি ব্যক্তিত্ব এমদাদ তালুকদার, সাংবাদিক মকিস মনসুর, সাংস্কৃতিক কর্মী উপস্থাপক ঊর্মি মাযহার প্রমুখ। 

‘মানুষ তুমি জেগো উঠো মানবতায়’ গান পরিবেশন করেন মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা হিমাংশু গোস্বামী ও ‘জাগো মানুষ জাগো শক্তি কর সঞ্চয়’ গান পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী গৌরী চৌধুরী।

 নারী নির্যাতনের প্রতিবাদে নিজের লেখা কবিতা আবৃত্তি করেছেন সাংস্কৃতিক কর্মী শাহাবুদ্দিন আহমেদ বাচ্চু ও ময়নূর রহমান বাবুল। প্রকৌশলী মোহাম্মদ ইকবাল ‘নৈসর্গের চিৎকার’ কবিতা আবৃত্তির পাশাপাশি বলেন, মানুষের সহজাত প্রবৃত্তি ঘুমিয়ে থাকা, উৎকর্ষতার জন্য তাকে জাগিয়ে তুলতে হবে। সাংস্কৃতিক কর্মী বাচিক শিল্পী মহুয়া চৌধুরী অনেক আবেগ তাড়িত হয়ে পড়েন, পরবর্তীতে নারী জাগরণ নিয়ে  চমৎকার আবৃত্তি করেছেন।

প্রায় প্রতি দিনই নারীর উপর অমানবিক অত্যাচারের খবর সংবাদপত্রের শিরোনাম হচ্ছে। উল্লেখ্য, যে ঘটনাটি বিশেষভাবে আলোড়ন তুলেছে তা হলো, গত ২৬শে জুন কুমিল্লার মুরাদ নগরে এক পাষন্ডের ধর্ষণের শিকার হয়েছেন এক হিন্দু রমণী। পরবর্তীতে এক দল উশৃঙ্খল যুবক ভুক্তভোগী নারীকে প্রহার করে  মারাত্মকভাবে আহত করেই ক্ষান্ত হয়নি, তাঁকে বিবস্র করে ভিডিও ধারণ করে, এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। এই নিন্দণীয় ঘটনার পরের দিনই ভোলাতে গণ ধর্ষণের শিকার হন অপর এক নারী। অমানবিক আচরণের শিকার এই নারী এক সাক্ষাৎকারে বলেছেন এই নৃশংস ঘটনার পর তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন। 
 গতকাল ৬ই জুলাই আরো একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, তা হলো ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মসজিদ থেকে  ৯ বছরের শিশুর লাশ উদ্ধার করা হয়েছে, পুলিশের ধারণা ধর্ষণের শিকার হয়েছে শিশুটি।  এই ধরনের ঘটনা প্রতিনিয়ত হচ্ছে।

 ’ছান্দসিক’ আয়োজিত নারী নির্যাতন বিরোধী ভার্চুয়ালী অনুষ্ঠানে যোগ দানকারী সকলে এই পরিস্থিতিকে উদ্বেগজনক বলে রাষ্ট্রের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।



বিষয়: #  #  #  #  #  #  #  #  #  #



প্রবাসে থেকে আরও

ইউরোপের পথে প্রবাসীদের স্বপ্ন ও সংগ্রামের ব্যবচ্ছেদ ইউরোপের পথে প্রবাসীদের স্বপ্ন ও সংগ্রামের ব্যবচ্ছেদ
জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে লন্ডনে ‘নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র মানববন্ধন জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে লন্ডনে ‘নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র মানববন্ধন
টাওয়ার হ্যামলেটসে লেবার পার্টির চ্যালেঞ্জ: পরিবর্তনের মুখে স্থানীয় রাজনীতি টাওয়ার হ্যামলেটসে লেবার পার্টির চ্যালেঞ্জ: পরিবর্তনের মুখে স্থানীয় রাজনীতি
টাওয়ার হ্যামলেটসে মেয়র পদের ফলাফল আজ রাতে; এক্সেল সেন্টারে শেষ মুহূর্তের গণনা টাওয়ার হ্যামলেটসে মেয়র পদের ফলাফল আজ রাতে; এক্সেল সেন্টারে শেষ মুহূর্তের গণনা
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে টাওয়ার অব লন্ডন পরিদর্শন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে টাওয়ার অব লন্ডন পরিদর্শন
ব্রঙ্কসে হৃদয়ে বাংলাদেশের অভিষেক ও বৈশাখী পালন। ব্রঙ্কসে হৃদয়ে বাংলাদেশের অভিষেক ও বৈশাখী পালন।
ব্রঙ্কসে হৃদয়ে বাংলাদেশের সভা অনুষ্ঠিত। ব্রঙ্কসে হৃদয়ে বাংলাদেশের সভা অনুষ্ঠিত।
জনগণের জন্য নতুন পরিকল্পনা: লেবারের ইশতেহার প্রকাশ জনগণের জন্য নতুন পরিকল্পনা: লেবারের ইশতেহার প্রকাশ
শেখ হাসিনা চাইলে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি হতে চাই-আব্দুল মুহিত। শেখ হাসিনা চাইলে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি হতে চাই-আব্দুল মুহিত।
হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোম্পানীগঞ্জে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০
পুলিশের বাসা থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার
বানিয়াচংয়ে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন
রামিসা হত্যা: সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন
কারিগরি থেকে আসা দক্ষ জনশক্তি -এমপি এজেডএম রেজওয়ানুল হক
বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ
নির্বাচিত হতে যাচ্ছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাইয়ূম চৌধুরী
নবীগঞ্জে মসজিদ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার: সাথে ছিল কাফনের কাপড় ও চিরকুট
বানিয়াচঙ্গে বিদেশ পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা: ‘বানিয়াচং কনসালটেন্সি’র জালে বহু যুবক, প্রশাসনের হস্তক্ষেপ দাবি
সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না ঢাকা বারের কোনো আইনজীবী
হুমকি-ধমকিতেও আর ফুটপাতে হকার বসতে পারবে না: সিসিক প্রশাসক
সিলেটে আ.লীগ নেতার দখলে সওজের জায়গা: সংবাদ না করতে ঘুষের প্রস্তাব
হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ মিমি বৃষ্টি: ফুঁসে উঠছে খোয়াই নদী, বন্যার শঙ্কা
বগুড়ার শাজাহানপুরে অসহায় প্রতিবন্ধী সাহেরা কে হুইল চেয়ার প্রদান করলেন সাবেকএমপি লালু
গাবতলীতে বিজয়ীদের মাঝে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করলেন সাবেক এমপি লালু
পদ্মা ব্যারেজ হলে ফারাক্কা নিয়ে বাংলাদেশের বার্গেনিং পয়েন্ট শেষ হয়ে যাবে
বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান
ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার
মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক
দৌলতপুর সিমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)’র কাছ থেকে বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড
যাদুকাটা নদীতে ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন
মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য
দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি
খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির
যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার
হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম