সোমবার ● ৩০ জুন ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » মৌলভীবাজারের বড়লেখা পৌরসভায় ২৩৪ বস্তা চাল মাটিচাপা দেওয়া হয়েছে
মৌলভীবাজারের বড়লেখা পৌরসভায় ২৩৪ বস্তা চাল মাটিচাপা দেওয়া হয়েছে
জিতু তালুকদার,মৌলভীবাজার ::
![]()
মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা কার্যালয়ে ভিজিএফ এর চাল বন্যার পানিতে ভিজে পচে যাওয়ায় ২৩৪ বস্তা চাল মাটিচাপা দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২৯ জুন (রবিবার) বিকেলে পৌর গরুর হাট এলাকার পরিত্যক্ত স্থানে গর্ত খুঁড়ে এসব বিতরণ অনুপযোগী চাল মাটিচাপা দেওয়া হয়।
পৌরসভা সূত্র জানা যায়, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ৭ জুন বড়লেখা পৌরসভার জন্য ১০২৭ বস্তা (প্রায় ৩১ মেট্রিক টন) ভিজিএফ চাল বরাদ্দ দেওয়া হয় জেলা প্রশাসন থেকে। এর মধ্যে ২৯ মে খাদ্য গুদাম থেকে চাল গুলো উত্তোলন করে পৌরসভা হলরুমে রাখা হয়। ৩১ মে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলের পানিতে পৌর ভবন ৩ থেকে ৪ ফুট ডুবে যাওয়ায় চালের ২৩৪ বস্তা পানিতে ভিজে পচে যায়। এতে পৌর কার্যালয়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এবং কর্মকর্তা-কর্মচারীদের ভোগান্তিতে পড়তে হয়।
পরিস্থিতি বিবেচনায় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার পাঁচ সদস্যের কমিটি গঠন করেন। কমিটির সুপারিশ অনুযায়ী পচা চাল ২৩৪ বস্তা মাটিচাপা দেওয়া হয় । ইউএনও তাহমিনা আক্তার বলেন, দুর্গন্ধ ও স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় ক্ষতিগ্রস্ত চাল মাটিচাপা দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম জামাল উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, পৌর প্রকৌশল বিভাগের উপসহকারী প্রকৌশলী দেবজিৎ চন্দ্র দাসসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তারা।
বিষয়: #চাল #পৌরসভা #বস্তা #বড়লেখা #মাটিচাপা #মৌলভীবাজার










ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার
মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক
দৌলতপুর সিমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)’র কাছ থেকে বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড
যাদুকাটা নদীতে ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন
মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য
দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি
খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির
যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার
হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম 