শিরোনাম:
ঢাকা, রবিবার, ১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বৃহস্পতিবার ● ২৬ জুন ২০২৫
প্রথম পাতা » বিশেষ » প্রস্তাবিত ইমিগ্রেশন হোয়াইট পেপার ২০২৫ ব্যক্তিগত ও পারিবারিক অধিকার হুমকির মুখে ফেলতে পারে: এসবিবিএস আয়োজিত সেমিনারে উদ্বেগ প্রকাশ
প্রথম পাতা » বিশেষ » প্রস্তাবিত ইমিগ্রেশন হোয়াইট পেপার ২০২৫ ব্যক্তিগত ও পারিবারিক অধিকার হুমকির মুখে ফেলতে পারে: এসবিবিএস আয়োজিত সেমিনারে উদ্বেগ প্রকাশ
৩৯৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৬ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রস্তাবিত ইমিগ্রেশন হোয়াইট পেপার ২০২৫ ব্যক্তিগত ও পারিবারিক অধিকার হুমকির মুখে ফেলতে পারে: এসবিবিএস আয়োজিত সেমিনারে উদ্বেগ প্রকাশ

আজিজুল আম্বিয়া, লন্ডন::
প্রস্তাবিত ইমিগ্রেশন হোয়াইট পেপার ২০২৫ ব্যক্তিগত ও পারিবারিক অধিকার হুমকির মুখে ফেলতে পারে: এসবিবিএস আয়োজিত সেমিনারে উদ্বেগ প্রকাশ
লন্ডন, ২৬ জুন ২০২৫ – যুক্তরাজ্য হোম অফিস কর্তৃক সম্প্রতি প্রকাশিত ‘ইমিগ্রেশন হোয়াইট পেপার ২০২৫’-এর প্রস্তাবিত নীতিমালাকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ-বাংলাদেশি আইনজীবী ও বিশেষজ্ঞরা। পূর্ব লন্ডনের এক সেমিনারে তারা মত দেন, এই আইনি পরিবর্তন কার্যকর হলে অভিবাসী কমিউনিটি, ব্যক্তিগত তথ্য সুরক্ষা, পরিবার এবং মানবাধিকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

এই সেমিনারের আয়োজন করে দ্য সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশি সলিসিটরস (এসবিবিএস)। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও দ্য ল সোসাইটি অব ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস-এর কাউন্সিল মেম্বার সলিসিটর মুহাম্মদ নুরুল গাফ্ফার। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের প্রথিতযশা আইনজীবী, কিংস কাউন্সিল ব্যারিস্টার মানজিৎ গিল।

সেমিনারে উদ্বোধনী বক্তব্য রাখেন সম্মানিত বিচারক বেলায়েত হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য ল সোসাইটি অব ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস-এর ডেপুটি ভাইস প্রেসিডেন্ট ব্রেট ডিক্সন। সঞ্চালনায় ছিলেন সলিসিটার মুনসাত হাবিব।

প্রস্তাবিত আইনটি কার্যকর হলে অভিবাসী পরিবারগুলো বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে এবং বিচারব্যবস্থার নিরপেক্ষতা ও স্বাধীনতাও প্রশ্নবিদ্ধ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন বক্তারা। বক্তৃতায় বারবার উঠে আসে হোয়াইট পেপারের নানা অস্পষ্টতা এবং এর মানবিক ও আইনি পরিণতি।

সেমিনারে আরও বক্তব্য রাখেন ব্যারিস্টার মাসুদ চৌধুরী, ব্যারিস্টার শাহ মেজবাউর রহমান, সলিসিটার আব্দুল হালিম, ফজলে এলাহী, সুহেল আহমেদ, ফেরদৌসী কবির প্রমুখ।

বিশেষ একটি আলোচ্য বিষয় ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর আইনি গবেষণায় ব্যবহার। বক্তারা জানান, AI আইনজীবীদের জন্য একটি সহায়ক মাধ্যম হতে পারে, তবে এর ব্যবহারে সচেতনতা ও নৈতিকতা রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিঃ ডিক্সন জানান, Google Notebook LM-এর মতো প্ল্যাটফর্ম AI গবেষণাকে নতুন উচ্চতায় নিতে পারে, তবে যাচাইকৃত তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব অপরিহার্য।

প্যানেল আলোচনায় একমত হন যে, AI-এর চ্যালেঞ্জগুলোর উৎস প্রযুক্তির সীমাবদ্ধতা নয়, বরং ব্যবহারকারীর দক্ষতা ও জবাবদিহিতার অভাবই প্রধান সমস্যা। বক্তারা AI-কে ‘সহায়ক গবেষণা হাতিয়ার’ হিসেবে ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন, যাতে তা নৈতিক কাঠামোর মধ্যেই থাকে।

এই সেমিনারটি আইনজীবীদের জন্য প্রযুক্তি ও পেশাগত নৈতিকতা নিয়ে একটি প্রয়োজনীয় প্ল্যাটফর্ম তৈরি করে দেয়, যা ভবিষ্যতের আইনি চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখতে পারে। পাশাপাশি, এটি ল সোসাইটির স্বচ্ছতা, উদ্ভাবন এবং পেশাদারিত্বের প্রতি অঙ্গীকারকে নতুনভাবে তুলে ধরে।



বিষয়: #  #  #



বিশেষ থেকে আরও

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন! ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন!
রমজানে প্রস্রাবের যন্ত্রণা কেন হয়, করণীয় কী? রমজানে প্রস্রাবের যন্ত্রণা কেন হয়, করণীয় কী?
সাহরিতে পেঁপে দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি সাহরিতে পেঁপে দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি
হবিগঞ্জের উদ্যমী  তরুণ সাংবাদিক সৈয়দ রাশিদুল হক  রুজেন এর চলচ্চিত্র ” ভাটি দেশের কইন্যা ” আন কাট সেন্সর পেল। হবিগঞ্জের উদ্যমী তরুণ সাংবাদিক সৈয়দ রাশিদুল হক রুজেন এর চলচ্চিত্র ” ভাটি দেশের কইন্যা ” আন কাট সেন্সর পেল।
ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি ভাষাপ্রকৌশল ও কালচারাল হেজিমনি: শব্দের আড়ালে ক্ষমতার রাজনীতি
লন্ডনে রাষ্ট্রবিহীন জাতিসমূহের কনফারেন্স লন্ডনে রাষ্ট্রবিহীন জাতিসমূহের কনফারেন্স
ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা
‘বাংলাদেশ রাহুমুক্ত হউক’ প্রত্যয়ে কবিকণ্ঠ-এর বই উৎসব অনুষ্ঠিত ‘বাংলাদেশ রাহুমুক্ত হউক’ প্রত্যয়ে কবিকণ্ঠ-এর বই উৎসব অনুষ্ঠিত
আন্দ্রে বেতেই: মানবিক সমাজবোধের অনন্য উত্তরাধিকারী আন্দ্রে বেতেই: মানবিক সমাজবোধের অনন্য উত্তরাধিকারী
ন্যায়বিচার, আইনের শাসন ও নতুন রাজনৈতিক অধ্যায়ের প্রত্যাশা ন্যায়বিচার, আইনের শাসন ও নতুন রাজনৈতিক অধ্যায়ের প্রত্যাশা

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে নিহত ২০১, আহত ৭৪৭
ইসরাইলি হামলায় ধসে পড়ল খামেনির বাসভবন
হামলায় খামেনি মারা গেছেন দাবি ইসরায়েলের, নাকচ ইরানের
ইরানের মধ্যাঞ্চলে হামলা চালাচ্ছে ইসরায়েল
আমি যত দূর জানি সর্বোচ্চ নেতা জীবিত আছেন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইরানে শিক্ষাপ্রতিষ্ঠানে ইসরায়েলি হামলা, নিহত ছাড়াল অর্ধশতাধিক
ইরান-ইসরায়েল সংঘাতে জেদ্দায় আটকা মুশফিকুর রহিম
ইরানের প্রতিরক্ষামন্ত্রী-আইআরজিসি কমান্ডার নিহত
সাম্প্রদায়িক শক্তি প্রগতির দড়ি টেনে ধরতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী
আমাদের আগামীদিনের কাজ হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য: প্রধানমন্ত্রী
হামলার মুখে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হল খামেনিকে
ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা, তেহরানে বিস্ফোরণ
ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
ইসরায়েলে বিশেষ জরুরি অবস্থা জারি, আকাশসীমা বন্ধ
মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করবে সরকার: প্রধানমন্ত্রী
বাহরাইনে মার্কিন ঘাটিসহ ৫ দেশে বিস্ফোরণ
বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত
আবুধাবিতে ইরানের ছোঁড়া ক্ষেপলাস্ত্র হামলায় নিহত ১
ইরানের স্কুলে ইসরায়েলের হামলায় শিশু শিক্ষার্থী নিহত বেড়ে ২৪
ছাতকে লন্ডন বিএনপি থেকে বহিষ্কৃত তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী,নির্যাতন–হামলা–মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন