সোমবার ● ১৬ জুন ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৫
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৫
বজ্রকণ্ঠ সংবাদ:::
![]()
গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে একজনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে দেশে মৃতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ৫০৪ জনে দাঁড়ালো।
অন্যদিকে গত একদিনে সারাদেশে ২৩১টি নমুনা পরীক্ষা করে ২৫ জনের দেহে প্রাণঘাতী করোনা শনাক্ত হয়েছে। সোমবার (১৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে করোনায় একজন মারা গেছেন। এই সময়ে ঢাকায় ৫০ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের দেহে প্রাণঘাতী করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। পাশাপাশি গত একদিনে চট্টগ্রাম বিভাগে ১২০ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের দেহে প্রাণঘাতী ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে।
এছাড়াও কক্সবাজারে ১০ জনের নমুনা পরীক্ষায় একজন, রাজশাহীতে ৩১ জনের নমুনা পরীক্ষায় ৯ জন ও সিলেটে ৫ জনের নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১ কোটি ৫৭ লাখ ২৭ হাজার ৪৫৫টি নমুনা পরীক্ষা করে ২ লাখ ৫১ হাজার ৮৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১০ দশমিক ৮২ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় ভাইরাসটিতে মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। আর সবমিলিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ৫০৪ জনের মৃত্যু হয়েছে।
বিষয়: #আরও #একজনের #করোনায় #মৃত্যু #শনাক্ত




সুন্দরবন থেকে হরিণের মাংস জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন
নবীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের লোকজনের হামলায় যুবক গুরুতর আহতদের সিলেট প্রেরণ
যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন।
বেগম জিয়ার দেশপ্রেম ও আপসহীন নেতৃত্বই আমাদের প্রেরণা :- কলিম উদ্দিন আহমদ মিলন
হবিগঞ্জ-৩ আসনের মোমবাতি প্রার্থী ডা. এস এম সরওয়ারের শোকজ প্রত্যাহার
নির্বাচন ও গণভোটের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত: প্রধান উপদেষ্টা
মোংলায় অপহরণের শিকার এক নারী উদ্ধার, অপহরণকারী আটক
সুনামগঞ্জে সুমি চৌধুরী হত্যা মামলায় ফেঁসে গেলেন সাংবাদিক কুলেন্দু শেখর দাস
রাণীনগর- আদমদীঘি সীমান্ত রেখায় জঙ্গলের পাশে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
কক্সবাজারে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ১৯ ডাকাত আটক
