সোমবার ● ১৬ জুন ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » নড়াইলে সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসী নিহত
নড়াইলে সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসী নিহত
নড়াইল প্রতিনিধি:::
![]()
নড়াইলের নড়াগাতি থানার জয়নগর আঞ্চলিক সড়কের বাবলুর বাড়ির পাশে মোটরসাইকেল ও বালুর ট্রলির মুখোমুখি সংঘর্ষে সৌদি প্রবাসী আজিজুর রহমান (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
সোমবার (১৬জুন) বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুর রহমান নড়াগাতি থানার পানিপাড়া গ্রামের ইবাদত মোল্যার ছেলে। তিনি সৌদি প্রবাসী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩জুন) নড়াগাতি থানার কামসিয়া গ্রামে বিয়ে করেন পানিপাড়া গ্রামের সৌদি প্রবাসী আজিজুর রহমান। তিনি তিন মাস আগে সৌদি থেকে দেশে ফেরেন। সোমবার (১৬জুন) বিকাল সাড়ে ৩টার দিকে আজিজুর রহমান শ্বশুরবাড়ি কামসিয়া থেকে মোটরসাইকেলযোগে পানিপাড়া নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে একই থানার জয়নগর আঞ্চলিক সড়কের বাবলুর বাড়ির পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুর ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে নড়াগাতি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। এ সময় ঘাতক ট্রলিটি জব্দ করে পুলিশ, তবে এ ট্রলির চালক পলাতক রয়েছে।
নড়াগাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় আজিজুর রহমান নামে একজন সৌদি প্রবাসী নিহত হয়েছে। এ ঘটনায় আইন প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হবে।
বিষয়: #দুর্ঘটনায় #নিহত #নড়াইল #প্রবাসী #সৌদি #সড়ক










সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম 