শুক্রবার ● ১৩ জুন ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাউজানে বিদেশি পিস্তলসহ দুজন গ্রেফতার
রাউজানে বিদেশি পিস্তলসহ দুজন গ্রেফতার

বজ্রকণ্ঠ ডেস্ক::
চট্টগ্রামের রাউজান থেকে বিদেশি পিস্তলসহ মো. পারভেজ এবং মো. সাকিব নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে রাউজান থানাধীন পশ্চিম গুজরা ইউনিয়নের মীরধারপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার পারভেজ রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের ৭নং ওয়ার্ড মীরধার পাড়া গ্রামের মৃত মো. হেলালের ছেলে এবং সাকিব একই ওয়ার্ডের ধুম গ্রামের ফকিরপাড়ার নুরুল আলমের ছেলে।
গ্রেফতার দুজনকে শুক্রবার (১৩ জুন) দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশের মিডিয়া উইংয়ের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল।
তিনি বলেন, কিছু মাদক কারবারি অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে রাউজান থানা পুলিশ। এসময় পারভেজের কাছ থেকে একটি বিদেশি পিস্তল এবং সাকিবের কাছ থেকে পিস্তলের এক রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। আটকরা এসব অস্ত্র দিয়ে মাদক কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে থাকে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
বিষয়: #গ্রেফতার #দুজন #পিস্তলসহ #বিদেশি #রাউজান










দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১
রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি
মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত
ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান
আলোচিত সুনামগঞ্জের টেংরাটিলায় আবারও গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত
পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা
সিলেটে মানি রিসিট চাওয়ায় সাংবাদিকের মাথা ফাটালো কাচ্চি ডাইনের কর্মীরা
টেকনাফে বিদেশী রাইফেল গুলি ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড
পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে আটোয়ারীতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন
৪ হাজার লিটার ডিজেলসহ ৯ চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড 