বুধবার ● ১১ জুন ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় তেতুলিয়া নদী থেকে নিঁখোজ শিশুর মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড
ভোলায় তেতুলিয়া নদী থেকে নিঁখোজ শিশুর মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড
মনির হোসেন
![]()
ভোলার তেতুলিয়া নদীতে কোস্টগার্ডের ডুবুরীদল কর্তৃক নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১১ জুন) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, গত ৯ জুন সোমবার সকাল ৮টায় ভোলার সদর উপজেলাধীন ভেলুমিয়ায় বানগাটা এলাকার তেতুলিয়া নদীর তীরে খেলার সময় ৬ বছর বয়সি একটি শিশু হঠাৎ করে নদীতে পড়ে নিখোঁজ হয়। স্থানীয় জনগণ বিষয়টি কোস্ট গার্ড বেইস ভোলাকে অবহিত করে। পরবর্তীতে অতিদ্রুত কোস্ট গার্ডের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় এবং “সার্চ এন্ড রেসকিউ” অভিযান শুরু করে। অভিযানের দ্বিতীয় দিন মঙ্গলবার সকাল ৭টায় পুনরায় তল্লাশী কার্যক্রম শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের পর ১০ জুন ২০২৫ তারিখ বিকেল সাড়ে ৫ টায় বানগাটা এলাকার তেতুলিয়া নদী থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
মৃত শিশু ভোলা সদর উপজেলাধীন চর চন্দ্রপ্রসাদ ইউনিয়নের বাসিন্দা বিল্লাল মালের মেয়ে।
তিনি আরও বলেন, পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে উদ্ধারকৃত মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
বিষয়: #থেকে নিঁখোজ শিশুর মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড










ভোলায় ৪২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড
বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণকালে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠায় ফ্যামিলি কার্ড অপরিহার্য…প্রধানমন্ত্রী তারেক রহমান
সুন্দরবনে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সামাদ মোল্লা অস্ত্রসহ আটক
সোনামসজিদে পণ্যের আড়ালে ভারতীয় ট্রাকে এলো ২০ বস্তা মাদক
শিবগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব
নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত
নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করে সুনামগঞ্জের জগন্নাথপুর গ্রামকে রক্ষার দাবী এলাকাবাসীর 