শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বৃহস্পতিবার ● ৫ জুন ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চাপ বেড়েছে, থেমে থেমে চলছে গাড়ি
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চাপ বেড়েছে, থেমে থেমে চলছে গাড়ি
৪২৪ বার পঠিত
বৃহস্পতিবার ● ৫ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চাপ বেড়েছে, থেমে থেমে চলছে গাড়ি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চাপ বেড়েছে, থেমে থেমে চলছে গাড়ি

বজ্রকণ্ঠ ডেস্ক::

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট না থাকলেও যানবাহনের ধীরগতির কারণে যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে

আর মাত্র দুইদিন পর পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। এরই মধ্যে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। ঈদের আগে আজ সরকারি অফিসে শেষ কর্মদিবস হওয়ায় বুধবার (৪ জুন) দুপুরের পর থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। রাতে এ চাপ বেড়েছে প্রায় দ্বিগুণ।

সরেজমিনে দেখা যায়, অনেক যাত্রী গণপরিবহন না পেয়ে খোলা ট্রাক ও পিকআপে করে যাচ্ছেন। কেউ কেউ বাসের ছাদে করেও বাড়ির পথে রওনা হয়েছেন। তবে যানজট সৃষ্টি না হলেও যানবাহনের ধীরগতির কারণে যাত্রীদের কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে।

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের গোড়াই থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় ৬৫ কিলোমিটার এলাকায় জেলা পুলিশের ছয় শতাধিক সদস্য মোতায়েন রয়েছেন। পাশাপাশি র‍্যাব ও সেনাবাহিনীও নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করছে।

মহাসড়কে টহলরত পুলিশ সদস্যরা জানিয়েছেন, সরকারি অফিস ছুটির পর রাতের দিকে যানবাহনের চাপ অনেক বেড়েছে। তবে এখনো বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি।

মহাসড়কের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক ও পুলিশ সুপার মিজানুর রহমান।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যমুনা সেতুর উভয় পাশে ৯টি করে মোট ১৮টি টোল বুথ চালু রয়েছে। এর মধ্যে প্রতি পাশে ২টি করে মোটরসাইকেলের জন্য আলাদা বুথ খোলা হয়েছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, মহাসড়কে পুলিশ সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দেশের উত্তর ও দক্ষিণবঙ্গের সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ রুট। এই সড়ক দিয়ে অন্তত ২৩ জেলার ৯৮ রুটের যানবাহন চলাচল করে।



বিষয়: #  #  #  #  #  #  #



আর্কাইভ

---
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম‍্যানেজ প্রক্রিয়ায় চলছে
দুদকের মামলার আসামি হয়েও দুই বছর বহাল
তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি