শিরোনাম:
ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শুক্রবার ● ২৩ মে ২০২৫
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » ঘরে বসে অনলাইনে বাস-ট্রেনের টিকিট কাটবেন যেভাবে
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » ঘরে বসে অনলাইনে বাস-ট্রেনের টিকিট কাটবেন যেভাবে
৪৪৭ বার পঠিত
শুক্রবার ● ২৩ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘরে বসে অনলাইনে বাস-ট্রেনের টিকিট কাটবেন যেভাবে

বজ্রকণ্ঠ ডেস্ক::
ঘরে বসে অনলাইনে বাস-ট্রেনের টিকিট কাটবেন যেভাবে

ঈদুল আজহাকে সামনে রেখে অনলাইনে ঈদ যাত্রার বাসের টিকিট ছেড়েছে। ২৯ মে এবং তার পরবর্তী তারিখের টিকিট সংগ্রহ করা যাচ্ছে।

অন্যদিকে ২১ মে আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। ট্রেনে যাত্রার দশ দিন আগে ঘরে বসেই টিকিট কাটতে পারবেন যাত্রীরা। ঝামেলা না পোহাতে চলুন জেনে নেই অনলাইনে ট্রেন ও বাসের টিকিট কাটার নিয়ম-

ট্রেনের টিকিট কাটার নিয়ম

ট্রেনের টিকিট কাটতে হলে প্রথমেই আপনাকে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট অথবা ‘রেল সেবা’ অ্যাপ থেকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজন জাতীয় পরিচয় পত্র বা এনআইডি নম্বর, সচল মোবাইল নাম্বার। তারপর কাটতে হবে টিকিট।

রেজিস্ট্রেশন যেভাবে করবেন-

>> প্রথমেই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

>> তারপর ওয়েবসাইটটির রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে।

>> এরপর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট নামে নতুন একটি পেজ আসবে। সেখানে এনআইডি নাম্বার, মোবাইল নাম্বার ও জন্ম তারিখ দিতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে।

>> এরপর সচল নাম্বারে একটি সিকিউরিটি কোড আসবে। কোডের ঘরে সিকিউরিটি কোড দিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। সব তথ্য সঠিক থাকলে রেজিস্ট্রেশন সাকসেসফুল নামে নতুন একটি পেজ আসবে।


টিকিট কাটার প্রক্রিয়া

>> রেজিস্ট্রেশন শেষ হওয়ার পর টিকিট কাটতে পারবেন। এজন্য প্রথমে www.eticket.railway.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

>> সেখানে থাকা লগইন প্যানেলে ই-মেইল ঠিকানা, পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোড দিয়ে লগ ইন করতে হবে।

>> তারপর পারসেজ টিকিট বাটনে ক্লিক করতে হবে। এরপর কোন তারিখের টিকিট কাটতে চান, কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত, ট্রেনের নাম, শ্রেণি, টিকিট সংখ্যা উল্লেখ করতে হবে।

>> এরপরের পেজে দেখানো হবে সিট অ্যাভেইলেবেল আছে কি না এবং টিকিটের দাম। সেখানে সবকিছু ঠিক থাকলে পারসেজ টিকিট বাটনে ক্লিক করতে হবে।

পেমেন্ট করবেন যেভাবে-

ক্রেডিট কার্ড, ক্যাশ কার্ড কিংবা অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে টিকিটের দাম পরিশোধ করতে পারবেন। পরে আপনার ই-মেইলে অথবা অ্যাপ এ ই-টিকিটটি পাঠিয়ে দেবে বাংলাদেশ রেলওয়েল।

এরপর সেই টিকিট প্রিন্ট দিয়ে ভোটার আইডিসহ ট্রেনে ভ্রমণ করতে পারবেন। কিংবা ই-টিকিট প্রদত্ত তথ্য দিয়ে সংশ্লিষ্ট স্টেশন থেকে যাত্রার পূর্বে ছাপানো টিকিটও সংগ্রহ করতে পারবেন। অথবা চাইলে ই টিকিট দিয়েই ভ্রমণ করতে পারবেন।

বাসের টিকিট কাটার নিয়ম

ঈদের সময় বাসের টিকিট পেতেও পোহাতে হয় নানান ঝামেলা। তাই চাইলে এখন কাউন্টারে না গিয়ে ঘরে বসেই কাটতে পারবেন বাসের টিকিট।

রেজিস্ট্রেশন

বাসের টিকিট কাটতে বর্তমানে বেশকিছু ওয়েবসাইট বা অ্যাপ জনপ্রিয়। যেমন-সহজ ডট কম, বিডিটিকিটেস, যাত্রী ইত্যাদি। সবগুলোরই রেজিস্ট্রেশন প্রক্রিয়া একই। চাইলে তাদের ওয়েবসাইট অথবা গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপ নামিয়ে টিকিট কাটতে পারেন। এক্ষেত্রেও প্রয়োজন এনআইডি নাম্বার, মোবাইল নাম্বার।

টিকিট কাটার নিয়ম

ওয়েবসাইট বা অ্যাপ প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে যে পেজ আসবে সেখানে, কোথায় থেকে কোথায় যাবেন এবং যাত্রার তারিখ উল্লেখ করতে হবে। এরপর সার্চ বাস লিখে অপশনে ক্লিক করতে হবে।

তারপর আপনার সামনে অনেকগুলো বাসের নাম এবং কয়টায় ছাড়বে এবং মূল্য কত তা দেখাবে। আপনার সময় অনুযায়ী পছন্দের বাস সিলেক্ট করতে পারবেন। বাস সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনার সামনে নতুন একটি পেজ আসবে সেখানে আপনাকে বাসের সিট সিলেক্ট করতে বলা হবে। আপনি সেই ইন্টারফেসে বাসের সবগুলো সিটের ছবি দেখতে পারবেন। যে সিটগুলো বুকিং হয়ে গেছে সেগুলো লাল অথবা কালো রং হয়ে যাবে এবং যেগুলো এখনো ফাঁকা রয়েছে সেগুলো সবুজ অথবা সাদা রং থাকবে।

আপনি আপনার পছন্দ প্রয়োজন অনুযায়ী সিট সিলেক্ট করুন এবং ওকে করুন। এরপর যাত্রীর ডিটেলস দিতে হবে।

পেমেন্ট

তারপর পেমেন্ট অপশন পাবেন। আপনি চাইলে ই-ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং সার্ভিসের মাধ্যমে টাকা পেমেন্ট করতে পারেন। সিট সিলেক্ট এর ৩০ মিনিটের মধ্যে পেমেন্ট সম্পন্ন করতে হবে। না হলে আপনাকে পুনরায় সিট সিলেক্ট করতে হবে।

টিকিট ডাউনলোড

পেমেন্ট সম্পূর্ণ করার পর টিকিট ডাউনলোডের অপশন চলে আসবে। আপনি সেখান থেকে আপনার টিকিটটি ডাউনলোড করে নিতে পারবেন। তবে এক্ষেত্রে আধাঘণ্টার মতো সময় লাগতে পারে টিকিট আসতে। এরপর ওয়েবসাইটের ড্যাশবোর্ডে গিয়ে সেখান থেকে টিকিটটা প্রিন্ট করে নিতে পারবেন। যাত্রার সময় অবশ্যই টিকিটের প্রিন্টিং কপিটি সঙ্গে রাখতে হবে।



বিষয়: #  #  #  #  #  #  #



তথ্য-প্রযুক্তি থেকে আরও

দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু
এমডব্লিউসি ২০২৬–এ নিজেদের ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার এমডব্লিউসি ২০২৬–এ নিজেদের ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার
স্যামসাংয়ের সাথে রমজানের আনন্দ হোক দ্বিগুণ, এআই অ্যাপ্লায়েন্সে থাকছে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার স্যামসাংয়ের সাথে রমজানের আনন্দ হোক দ্বিগুণ, এআই অ্যাপ্লায়েন্সে থাকছে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার
ডেটা চার্জ ছাড়াই ইমোর মাধ্যমে মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রিয়জনদের সাথে যোগাযোগ করতে পারবেন বাংলালিংকের গ্রাহকেরা ডেটা চার্জ ছাড়াই ইমোর মাধ্যমে মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রিয়জনদের সাথে যোগাযোগ করতে পারবেন বাংলালিংকের গ্রাহকেরা
নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো
তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য নতুন দিগন্ত খুলল ‘বাংলালিংক পাওয়ার’ তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য নতুন দিগন্ত খুলল ‘বাংলালিংক পাওয়ার’
মাস্টারকার্ড ও প্রাইম ব্যাংকের ‘প্রাইম নাও’ চালু করলো দেশের প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড মাস্টারকার্ড ও প্রাইম ব্যাংকের ‘প্রাইম নাও’ চালু করলো দেশের প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড
আইকনিক ডিজাইন ও ০% অগ্রিম পেমেন্ট অফার নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ আইকনিক ডিজাইন ও ০% অগ্রিম পেমেন্ট অফার নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
ব্যাচেলর পয়েন্টের সহযোগিতায় বাংলাদেশের প্রথম এআই অটো জুম ক্যামেরা নিয়ে এলো অপো এ৬এস প্রো ব্যাচেলর পয়েন্টের সহযোগিতায় বাংলাদেশের প্রথম এআই অটো জুম ক্যামেরা নিয়ে এলো অপো এ৬এস প্রো
অনারের রমজান ক্যাম্পেইনে অংশ নিয়ে জিতে নিন স্বপ্নের জর্ডান ভ্রমণের সুযোগ অনারের রমজান ক্যাম্পেইনে অংশ নিয়ে জিতে নিন স্বপ্নের জর্ডান ভ্রমণের সুযোগ

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
বানিয়াচংয়ে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
আলামিন দেশীয় অস্ত্র সহ সেনাবাহিনীর হাতে আটক
কোস্টগার্ডের অভিযানে জবাইকৃত হরিণ ও ফাঁদসহ শিকারি আটক
সুনামগঞ্জের ছাতক বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের হরিলুট : প্রধানমন্ত্রীর বরাবরে অভিযোগ
সুনামগঞ্জে হুমকীদাতার বিরুদ্ধে জিডি করলেন বিএনপি নেতা বুলবুল
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত বেড়ে ৭৮৭
রাজধানীর সড়ক থেকে অভিনন্দন সংবলিত বিলবোর্ড সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
যুদ্ধের মধ্যে ভূমিকম্পে কাঁপল ইরান
নির্বাচনের ২ দিন আগে ড. ইউনূসকে ভিভিআইপি ঘোষণা
ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট প্রধানমন্ত্রীর বরাবরে এক নাগরিকের বিস্ফোরক অভিযোগ
লন্ডনের জাল ভিসা দিয়ে প্রতারণা, সিলেটের মনিরকে ধরলো র‌্যাব
প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হলেন মাহফুজুর রহমান
ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত: আলি লারিজানি
তিনদিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংঘাতে ২ বাংলাদেশি নিহত, আহত ৭
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিয়োগ পেলেন সুজাউদ্দৌল্লা
বাংলাদেশি নাগরিকদের মার্কিন অভিবাসী ভিসা বন্ধ
সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম, হুইপ হলেন যারা
মধ্যপ্রাচ্যে বাংলাদেশি নাগরিকদের স্বার্থ রক্ষাই অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী
প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার আশ্বাস মধ্যপ্রাচ্যের তিন দেশের