বৃহস্পতিবার ● ২২ মে ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » নবীগঞ্জে বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহবুবের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ
নবীগঞ্জে বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহবুবের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:::
![]()
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মেহবুব আহমেদ মোশাহিদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। এই অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ দিয়েছেন এক বিএনপি কর্মী। গত সোমবার (১৯ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদের বরাবর লিখিত অভিযোগ দেন ইনাতগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সদস্য মোহাম্মদ মুহিবুর রহমান। তিনি অভিযোগে উল্লেখ করেন, ১৯৯১ সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে হাতে খড়ি নিয়েছেন মোহাম্মদ মুহিবুর রহমান। বর্তমানে তিনি ইনাতগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সদস্য হিসেবে রাজনীতি করছেন এবং তিনি জনগণের কল্যাণে রাজনীতি করে যাচ্ছেন।
অভিযোগে আরো বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইনাতগঞ্জ ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মেহবুব আহমেদ মোশাহিদ বিগত ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন থেকে ৫ই আগস্ট ২০২৪ ইংরেজী পর্যন্ত আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীদের ছত্রছায়ায় রাজনীতি করে আসছেন। অভিযোগ অনুযায়ী, গত ৫ই আগস্ট আওয়ামীলীগের নেতৃত্বাধীন সরকারের পতনের পর মেহবুব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ও অঙ্গ সংগঠনের কয়েকজন নেতাকর্মীকে নিয়ে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়িতে তদবির বাণিজ্য এবং বিবিয়ানা গ্যাস ফিল্ডের ঠিকাদারি প্রতিষ্ঠানে জোরপূর্বক সাব-ঠিকাদারি বাগ ভাগবাটুয়ারা করে নিয়েছেন। এছাড়া মেহবুব আহমেদ মোশাহিদ নিষিদ্ধ সংগঠনের কয়েকজন নেতাকর্মীকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে তাদের মাধ্যমে আরফা ইসলাম নামক ফেসবুকের ভূয়া আইডি তৈরি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক মন্তব্য করে আসছেন। এমনকি, ইনাতগঞ্জ ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আশাহীদ আলী আশাসহ কয়েকজন নেতাকর্মীও এই কাজের সাথে জড়িত বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ব্যাপারে মোহাম্মদ মুহিবুর রহমান জানান, মেহবুব আহমেদ মোশাহিদের মূল লক্ষ্য ছিল তাকে দলীয়ভাবে কোণঠাসা করে বিবিয়ানা গ্যাস ফিল্ডের ঠিকাদারি প্রতিষ্ঠানে শ্রমিক সরবরাহসহ অন্যান্য অবৈধ কর্মকাণ্ড চালানো। অভিযোগের শেষ অংশে মোহাম্মদ মুহিবুর রহমান দাবি করেছেন ইনাতগঞ্জ ইউনিয়ন ও উপজেলা জাতীয়তাবাদী দলের নেতাকর্মীগণ মেহবুব অনৈতিক কর্মকান্ড সম্পর্কে ওয়াকিবাহাল রয়েছেন। তাই, তিনি দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন।
বিষয়: #অভিযোগ #আইন #কর্মকাণ্ড #নবীগঞ্জ #বিএনপি #বিরুদ্ধে #বিরোধী #মেহবুব #শৃঙ্খলা #সম্পাদক #সাংগঠনিক










নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত
নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করে সুনামগঞ্জের জগন্নাথপুর গ্রামকে রক্ষার দাবী এলাকাবাসীর
চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ
হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্যসহ পাচারকারী আটক 