বৃহস্পতিবার ● ৮ মে ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » আত্রাইয়ে ভটভটি উল্টে নিহত-১ আহত-২
আত্রাইয়ে ভটভটি উল্টে নিহত-১ আহত-২
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ)
![]()
নওগাঁর আত্রাইয়ে ইঞ্জিন চালিত ভটভটি উল্টে চাপা পড়ে শিমুল (৩০) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।
মঙ্গলবার (৬ মে) দুপুর ২টার দিকে উপজেলার নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের ভর তেতুলিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিমুল নওগাঁর রানীনগর উপজেলার সগরাপুর পোয়ানীপাড়া গ্রামের আব্দুল বারিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রানীনগর এলাকা থেকে ধানের তুষ বোঝায় একটি ইঞ্জিন চালিত ভটভটি আত্রাই উপজেলার দিকে যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি রাস্তায় উল্টে যায়। এসময় এর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শিমুলের মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ভটভটি চালক ইয়ামিন এবং বেলাল হোসেনকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়।
আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি শাহাবুদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত শিমুলের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। দুর্ঘটনাকবলিত ভটভটি এবং মালামাল রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
বিষয়: #আত্রাই #আহত #উল্টে #নিহত #ভটভটি




মন্ত্রী-প্রতিমন্ত্রী মর্যাদার ১০ উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
দৌলতপুরে তালাবদ্ধ কক্ষ থেকে উজ্জ্বল হোসেন নামে এক ট্রাকচালকের গলিত মরদেহ উদ্ধার
আল্লার দর্গায় নাসির উদ্দিন বিশ্বাস বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী উৎসব
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু।
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
তালেবানের নতুন আইনে নারীর ওপর সহিংসতার বৈধতা
জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ সমাবেশ আজ
ফেসবুক পোস্টে সাংবাদিক সায়ের আজ দেশ ছাড়তে পারেন ২ উপদেষ্টা
