শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বৃহস্পতিবার ● ৮ মে ২০২৫
প্রথম পাতা » বিশেষ » ইতিবাচক পরিবেশ হতে পারে আত্মবিশ্বাসের উৎস
প্রথম পাতা » বিশেষ » ইতিবাচক পরিবেশ হতে পারে আত্মবিশ্বাসের উৎস
৩১৮ বার পঠিত
বৃহস্পতিবার ● ৮ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইতিবাচক পরিবেশ হতে পারে আত্মবিশ্বাসের উৎস

বজ্রকণ্ঠ ডেস্ক::

ইতিবাচক পরিবেশ হতে পারে আত্মবিশ্বাসের উৎস

আত্মবিশ্বাস হচ্ছে মানুষের ব্যক্তিত্বের এমন একটি দিক, যা তাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। এটি সিদ্ধান্ত গ্রহণে সাহস জোগায় এবং জীবনকে নিজের মতো করে গড়ার শক্তি দেয়। কিন্তু আত্মবিশ্বাস স্বভাবগত না হলেও, এটি চর্চার মাধ্যমে গড়ে তোলা যায়।

অনেকেই নিজেকে দুর্বল ভাবে, নিজের অর্জনকে তুচ্ছ করে দেখে, অথচ একটু চেষ্টা করলেই এই মানসিক বাধা কাটিয়ে ওঠা সম্ভব। আত্মবিশ্বাস বাড়াতে হলে শুরু করতে হয় ছোট ছোট কাজ দিয়ে। অনেকেই শুরুতেই বড় কিছু করতে চায়, কিন্তু প্রথমেই ব্যর্থ হলে মন ভেঙে যায়। তাই প্রতিদিনের জীবনে সহজ কিছু লক্ষ্য নির্ধারণ করে তা পূরণের মাধ্যমে আত্মবিশ্বাস গড়া সম্ভব।

যেমন, ঠিক সময়ে ঘুম থেকে ওঠা, নির্ধারিত কাজ সময়মতো শেষ করা, কিংবা প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করা। এই ছোট ছোট অর্জনগুলো একত্রে হয়ে গড়ে তোলে আত্মবিশ্বাসের ভিত। জেনে নিন কোন বিষয়গুলো আপনার আত্মবিশ্বাস তৈরিতে সাহায্য করবে-

১. নিজেকে বোঝার একটি উপায় হলো নিজের সাফল্যগুলো লিপিবদ্ধ রাখা। আমরা প্রায়ই নিজের ভুল ও ব্যর্থতা নিয়ে বেশি ভাবি, অথচ জীবনে ঘটে যাওয়া ইতিবাচক ঘটনাগুলো মনেই রাখি না। তাই একটা নোটবুকে বা ফোনে নিজের অর্জন, প্রশংসা পাওয়ার মুহূর্ত কিংবা যেসব চ্যালেঞ্জ সফলভাবে মোকাবেলা করা গেছে, সেগুলো লিখে রাখা উচিত। মন খারাপের সময় এগুলো মনে করলেই দেখা যাবে, নিজের প্রতি বিশ্বাস অনেকটাই ফিরে এসেছে।

২. শরীরী ভাষাও আত্মবিশ্বাস প্রকাশে বড় ভূমিকা রাখে। সোজা হয়ে বসা, চোখে চোখ রেখে কথা বলা কিংবা দৃঢ় ভঙ্গিমায় হাঁটাচলা এগুলো বাহ্যিক হলেও মনে গভীর প্রভাব ফেলে। যদি আপনি নিজের ভেতরে সাহস নাও অনুভব করেন, তবুও বাহ্যিকভাবে আত্মবিশ্বাসী আচরণ করলে ধীরে ধীরে মনও সেটির সঙ্গে তাল মিলিয়ে চলে। এটি এক ধরনের মানসিক অনুশীলন।

৩. আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, নিজের ভেতরের সমালোচনামূলক কণ্ঠকে নিয়ন্ত্রণে রাখা। প্রায়ই আমরা নিজেকে বলি, ‘আমি পারবো না’ কিংবা ‘সবাই আমাকে নিয়ে হাসবে’। এসব নেতিবাচক ভাবনা আত্মবিশ্বাস ধ্বংস করে দেয়। তাই এমন কথা নিজের মনে আনাই উচিত নয়। বরং নিজের চেষ্টা ও অগ্রগতিকে স্বীকৃতি দিয়ে ভাবতে হবে আমি চেষ্টা করছি, আর সেটাই গুরুত্বপূর্ণ।

৪. জীবনে ব্যর্থতা আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু ব্যর্থতাকে ভয় পেলে আত্মবিশ্বাস গড়ে ওঠে না। বরং ব্যর্থতাকে গ্রহণ করতে শিখতে হবে, বুঝতে হবে, ভুল হওয়াটা শেখার একটি অংশ। যারা ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যায়, তারাই সবচেয়ে দৃঢ় মনোবল নিয়ে সামনে যেতে পারে।

৫. আত্মবিশ্বাস বাড়ানোর ক্ষেত্রে আশেপাশের মানুষের প্রভাবও গুরুত্বপূর্ণ। যদি আপনি এমন মানুষের সান্নিধ্যে থাকেন, যারা সব সময় নেতিবাচক মন্তব্য করে, তাহলে আপনার মনোভাবও নেতিবাচক হয়ে যাবে। তাই এমন বন্ধু বা সহচর বেছে নিতে হবে, যারা আপনাকে উৎসাহ দেয়, আপনার উন্নতিকে স্বাগত জানায়। ইতিবাচক পরিবেশে থেকে আত্মবিশ্বাস বাড়ে অনেক দ্রুত।

৬. সবশেষে, আত্মবিশ্বাসের জন্য নিজের যত্ন নেওয়াটা অত্যন্ত জরুরি। শরীর ও মনের সুস্থতা পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। যথেষ্ট ঘুম, পরিমিত খাবার, শারীরিক অনুশীলন ও মানসিক প্রশান্তি সব মিলিয়ে একজন মানুষ নিজের ভেতর শক্তি খুঁজে পায়। আর সেই শক্তিই আত্মবিশ্বাসের ভিত্তি।

আত্মবিশ্বাস বাড়াতে সময় লাগে, তবে এটি অসম্ভব নয়। আত্মবিশ্বাসী হতে হলে প্রথমেই নিজেকে ভালোবাসতে শিখতে হবে। নিজের উন্নতির জন্য প্রতিদিন একটু করে চেষ্টা করলেই দেখা যাবে, একসময় আপনি নিজেই নিজের অনুপ্রেরণা হয়ে উঠেছেন।



বিষয়: #  #  #  #  #  #



বিশেষ থেকে আরও

পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
ইতিহাস কথা - শাহ ফারুক আহমদ ইতিহাস কথা - শাহ ফারুক আহমদ
কবিতা : ঈদ -লায়ন মোঃ গনি মিয়া বাবুল কবিতা : ঈদ -লায়ন মোঃ গনি মিয়া বাবুল
ঈদযাত্রা আনন্দময় ও নিরাপদ হোক ঈদযাত্রা আনন্দময় ও নিরাপদ হোক
ইউনেস্কোর দুই বৈশ্বিক শিক্ষা উদ্যোগে যুক্ত হলো ব্রিটিশ কাউন্সিল ইউনেস্কোর দুই বৈশ্বিক শিক্ষা উদ্যোগে যুক্ত হলো ব্রিটিশ কাউন্সিল
শিক্ষাপ্রশাসন ও মাঠপর্যায়ের নেতৃত্ব: শিক্ষার গুণগত মান উন্নয়নে বিবেচ্য শিক্ষাপ্রশাসন ও মাঠপর্যায়ের নেতৃত্ব: শিক্ষার গুণগত মান উন্নয়নে বিবেচ্য
নারী ক্ষমতায়ন ও সমতা রক্ষার অঙ্গিকার নিয়ে এনার্জিপ্যাক ফ্যাশনসের নারী দিবস উদযাপন নারী ক্ষমতায়ন ও সমতা রক্ষার অঙ্গিকার নিয়ে এনার্জিপ্যাক ফ্যাশনসের নারী দিবস উদযাপন
কবি মাহমুদুল হাসান নিজামী : বহুভাষার আলোকবর্তিকা নিভে গেল কবি মাহমুদুল হাসান নিজামী : বহুভাষার আলোকবর্তিকা নিভে গেল
স্বাধীনতা পদক ও রাজনৈতিক প্রজ্ঞা: চেনা ব্রাহ্মণের পৈতা লাগে না স্বাধীনতা পদক ও রাজনৈতিক প্রজ্ঞা: চেনা ব্রাহ্মণের পৈতা লাগে না
“দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম‍্যানেজ প্রক্রিয়ায় চলছে
দুদকের মামলার আসামি হয়েও দুই বছর বহাল
তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি
ঈদ উৎসব সামনে রেখে মোংলায় কোস্টগার্ডের নিরাপত্তা জোরদার
ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র
মোংলায় কোস্টগার্ডের অভিযানে বিদেশি মদসহ মাদক পাচারকারী আটক
বাড়িতে বসেই দিচ্ছিলেন জাল ভিসা, প্রতারক ডিবির হাতে ধরা