শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শুক্রবার ● ২ মে ২০২৫
প্রথম পাতা » বিনোদন » ৭৫ কোটি টাকায় বিকিয়েছে বাংলা ছবির টিকিট
প্রথম পাতা » বিনোদন » ৭৫ কোটি টাকায় বিকিয়েছে বাংলা ছবির টিকিট
৪৯৬ বার পঠিত
শুক্রবার ● ২ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৭৫ কোটি টাকায় বিকিয়েছে বাংলা ছবির টিকিট

বজ্রকণ্ঠ ডেস্ক::
৭৫ কোটি টাকায় বিকিয়েছে বাংলা ছবির টিকিট

যে বাংলা সিনেমা নিয়ে হতাশায় ডুবতে বসেছিল ঢালিউড, সে এখন আশা দেখাচ্ছে। ভরসার হাতছানি দিচ্ছে সিনেমার প্রযোজক, পরিচালক, শিল্পী, কলাকুশলী ও দর্শকদের। চলতি বছরের ঈদুল ফিতরে ৭৫ কোটি টাকায় বিকিয়েছে বাংলা ছবির টিকিট! অঙ্কটি অবিশ্বাস্য।

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলো প্রদর্শনীর মাস পেরিয়েছে। এখনও দর্শকের দেখা শেষ হয়নি বলে হল থেকে নামেনি ছবিগুলো। জেলা শহরগুলোর একপর্দার কোনো কোনো হল থেকে শোনা গেছে মাঝরাতে শো চালানোর খবরও। বিশেষ ব্যবস্থায় অনেক উপজেলায় চলেছে সিনেমাগুলো। বিশেষ করে শাকিব খানের ‘বরবাদ’ ছিল আগ্রহের শীর্ষে। এরপর সিয়ামের ‘জংলি’, নিশোর ‘দাগি’, ও মোশাররফ করিমের ‘চক্কর ৩০২’।

মাসপূর্তিতে ঈদে মুক্তি পাওয়া ছয় ছবির ৩০ দিনের বিক্রির হিসাব আসতে শুরু করেছে। যদিও ব্যবসা করেছে ৪টি ছবি। জানা গেছে মোট টিকিট বিক্রি হয়েছে ৭৫ কোটি টাকার। যদিও এ হিসাব আক্ষরিক নয়। কারণ দেশে এখনও গড়ে ওঠেনি ‘বক্স অফিস’ ব্যবস্থা। গত সোমবার পর্যন্ত চার ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিচালকের কাছ থেকে পাওয়া টিকিট বিক্রির হিসাব বলছে, মুক্তির ২৫ দিন পর্যন্ত শাকিব খান অভিনীত মেহেদী হাসানের ‘বরবাদ’ ছবির টিকিট বিক্রি হয়েছে ৬২ কোটি ৫৮ লাখ টাকার। আফরান নিশো অভিনীত শিহাব শাহীনের ‘দাগি’র রোববার পর্যন্ত টিকিট বিক্রি হয়েছে ৭ কোটি ৬০ লাখ টাকা। সোমবার পর্যন্ত সিয়াম আহমেদ অভিনীত এম রাহিমের ‘জংলি’র টিকিট বিক্রি হয়েছে ৪ কোটি ৫ লাখ টাকা। মোশাররফ করিম অভিনীত শরাফ আহমেদ জীবনের ‘চক্কর ৩০২’ ছবির টিকিট বিক্রি হয়েছে ১ কোটি ১০ লাখ টাকার বেশি।

ব্যয়ের তুলনায় এই বিক্রি নিয়ে সন্তুষ্ট নির্মাতারা। তাদের স্বপ্ন, এ তো কেবল শুরু, সামনে আরও ভালো সময় অপেক্ষা করছে। যদিও বেশ কয়েকটি সাক্ষাৎকারে হতাশার স্বর শোনা গেছে বরবাদ প্রযোজকের। অনেক জায়গা থেকে এখনও টাকা তুলতে পারছেন না তিনি। অনেক হলের কালেকশন নিয়ে সন্দিহান। প্রযোজক ও পরিচালক সূত্রে জানা গেছে, বরবাদ ১৫ কোটি, দাগি ৪ কোটি, জংলি পৌনে ৩ কোটি ও চক্কর ৩০২ পৌনে ৩ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে। প্রযোজক-পরিচালকদের কেউ কেউ দর্শকের চাহিদার পাশাপাশি টিকিট বিক্রির পরিমাণ নিয়ে বেশ সন্তুষ্ট।

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া চারটি ছবি এখনো দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। চতুর্থ সপ্তাহেও দেশের ৭২ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ‘বরবাদ’, ২৭ প্রেক্ষাগৃহে ‘জংলি’ আর ১২ প্রেক্ষাগৃহে ‘দাগি’ দেখানো হচ্ছে। দেশের বাইরেও মুক্তি পেয়েছে এগুলোর তিন সিনেমা।



বিষয়: #  #  #  #  #  #



আর্কাইভ

---
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম‍্যানেজ প্রক্রিয়ায় চলছে
দুদকের মামলার আসামি হয়েও দুই বছর বহাল
তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি