সোমবার ● ২৮ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » কক্সবাজারের ইনানীতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে নৌবাহিনী
কক্সবাজারের ইনানীতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে নৌবাহিনী
নিজস্ব প্রতিবেদক
![]()
জনকল্যাণমূলক ও সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে কক্সবাজার জেলাধীন উখিয়া উপজেলাস্থ ইনানী নৌ কন্টিনজেন্ট এলাকায় দরিদ্র ও অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে
বাংলাদেশ নৌবাহিনী।
রবিবার (২৭ এপ্রিল) কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের তত্ত্বাবধানে ‘বানৌজা পতেঙ্গা’
ও ‘সম্মুখ ঘাঁটি কক্সবাজার’-এর ব্যবস্থাপনায় বাংলাদেশ নৌবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক দল দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে। ক্যাম্পেইনে উখিয়ার বিভিন্ন এলাকা থেকে আগত শিশু, নারী-পুরুষসহ প্রায় সাত শতাধিক মানুষকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসক দল এ ক্যাম্পেইনে বিভিন্ন
রোগে আক্রান্ত মানুষকে আন্তরিকতার সাথে চিকিৎসা সেবা প্রদান করে। ইনানীতে এ ধরনের ক্যাম্পেইন পরিচালনা করায় স্থানীয় বাসিন্দারা বাংলাদেশ নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
বাংলাদেশ নৌবাহিনী দরিদ্র ও অসহায় জনগণের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও তাদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে দুর্গম দ্বীপাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিত মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
বিষয়: #ইনানী #কক্সবাজার #করেছে #চিকিৎসা #নৌবাহিনী #প্রদান #বিনামূল্যে #সেবা










সিলেটে ছিনতাইর ঘটনা রোধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য, সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর।
ইমেইল পরিবর্তনের গুরুতর নোটিশ
ছাতকে ১২ বোতল বিদেশি মদ উদ্ধার, আটক ৩
আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা
কক্সবাজারের শাহপুরীতে ৩০ হাজার ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বোট জাল ও মাছসহ ৩৭ জেলে আটক
সিলেটের জকিগঞ্জে রাস্তার ইট লুটের ঘটনায় যুব জামায়াত নেতা মাহফুজুল ইসলাম চৌধুরী আটক
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেপ্তার
সুনামগঞ্জের তাজপুরে পূর্ব শত্রুতার জেরে খড়ের ঘরে আগুন
গণঅভ্যুত্থানের পর নেপালে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে
