শনিবার ● ১২ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » বাংলাদেশ পুলিশের নতুন লোগো প্রকাশ, বাদ পড়ল নৌকা
বাংলাদেশ পুলিশের নতুন লোগো প্রকাশ, বাদ পড়ল নৌকা
ডিজিটাল ডেস্ক
![]()
রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ পুলিশের পোশাক ও লোগো পরিবর্তনের প্রস্তাব ওঠে। এরই মধ্যে পুলিশের নতুন পোশাকের বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। এবার পুলিশের লোগো পরিবর্তন হচ্ছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) নাছিমা আক্তারের সই করা এক চিঠিতে লোগো পরিবর্তনের এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, শিগগিরই মন্ত্রণালয় নতুন লোগোর বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে।
নতুন লোগোতে থাকছে- পানির ওপর জাতীয় ফুল শাপলা, ধান-গমের শিষ ও পাটপাতার টবে লেখা পুলিশ। বর্তমান লোগো থেকে বাদ পড়ছে পালতোলা নৌকা।
লোগো পরিবর্তনের চিঠিতে বলা হয়, বাংলাদেশ পুলিশের বিদ্যমান মনোগ্রাম বা লোগো পরিবর্তনের গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নতুন মনোগ্রাম বা লোগো চূড়ান্ত করা হয়েছে, যা এরই মধ্যে কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়ে প্রজ্ঞাপন জারির অপেক্ষায় রয়েছে।
এ অবস্থায় জেলা বা ইউনিট ব্যবহৃত পতাকা, সাইনবোর্ড, ইউনিফর্মসহ অন্যান্য সামগ্রী পরিবর্তিত মনোগ্রাম বা লোগো ব্যবহারের নিমিত্তে প্রস্তুত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এ- সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ামাত্রই তা যথাযথভাবে ব্যবহার করতে হবে বলে চিঠিতে বলা হয়েছে।
বিষয়: #ছবি #সংগৃহীত










সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম 