শুক্রবার ● ৪ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভ্যাপসা গরমেও চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়
ভ্যাপসা গরমেও চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়
বজ্রকণ্ঠ ডেস্ক::
![]()
পবিত্র ঈদুল ফিতরের পঞ্চম ও সাপ্তাহিক ছুটির দিন আজ শুক্রবার (৪ এপ্রিল)। নগরজুড়ে ঈদের ছুটির আমেজ এখনো কাটেনি। সকাল থেকে জাতীয় চিড়িয়াখানাসহ রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ছিল উপচেপড়া ভিড়। সংশ্লিষ্টরা বলছেন, বিকেলে ভিড় আরও বাড়বে।
ঈদের ছুটিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত ও আশপাশের এলাকা থেকে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসেছেন অনেকে।
চৈত্রের ভ্যাপসা গরম। তারপরও পরিবারের সদস্যদের নিয়ে বের হয়েছেন কেউ কেউ।
তবে ঈদের তিন দিনের তুলনায় আজ দর্শনার্থীর সংখ্যা কম বলে জানিয়েছেন জাতীয় চিড়িয়াখানার টিকিট বিক্রেতারা।
শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, বন্ধু-বান্ধব ও পরিবার পরিজন নিয়ে দূর-দূরান্ত থেকে চিড়িয়াখানায় এসেছেন দর্শনার্থীরা। সকাল থেকে চিড়িয়াখানার গেটের সামনের অংশ হকার ও ব্যাটারিচালিত রিকশার দখলে। ডান পাশের স্থায়ী টিকিট কাউন্টার ও গেটে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বাম পাশের অস্থায়ী গেট দিয়েও দর্শনার্থীরা চিড়িয়াখানায় প্রবেশ করেন।
একজন টিকিট বিক্রেতা বলেন, সকালে টিকিট বিক্রি হয়েছে কম। দুপুরের পর থেকে ভিড় বাড়তে শুরু করেছে। বিকেলে ভিড় আরও বেড়ে যাবে।
গেটে কথা হয় ময়ূরের পাখা বিক্রেতা আজিজুলের সঙ্গে। তিনি বলেন, দর্শনার্থী কম। ৫০ টাকার পাখা ২০ টাকা বিক্রি করছি আজকে।
আরেক ফেরিওয়ালা জানান, ঈদের তিন দিন অনেক দর্শনার্থী ছিল। সেই তুলনায় আজকে মানুষ কম। গরম, আবার ঈদের ছুটি শেষ, এজন্য আজকে ভিড় কম। আমাদেরও বেচাকেনা কম।
গাজীপুর থেকে চিড়িয়াখানায় এসেছেন তিন বন্ধু। তারা বেলা ১১টায় চিড়িয়াখানায় প্রবেশ করেন। বের হন সাড়ে ১২টার দিকে। তাদেরই একজন মোহাম্মদ মাইনুল হোসেন। তিনি বলেন, গরম আছে আবার গাছের ছায়াও আছে। লেক পাড়েই বসে ছিলাম। তেমন একটা ঘোরা হয়নি। আমরা ছোটবেলার বন্ধু। এখন বিশ্ববিদ্যালয়ের পড়ছি। একটু দূরে বেড়াতে এসেছি। আড্ডা দিলাম একসঙ্গে। এখন কোথাও খাওয়া দাওয়া করবো। তারপর বাড়ি যাবো।
মিরপুর ১১ নাম্বার থেকে এসেছেন পরিবহন শ্রমিক রনি আহমেদ। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ভাতিজা তার সঙ্গে এসেছেন।
নয়াবাজার থেকে দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে সকাল সাড়ে ১০টায় চিড়িয়াখানায় প্রবেশ করেন জ্ঞানেন্দ্রনাথ কুন্ড। বেলা সাড়ে ১২টায় বের হয়ে যান তারা। তিনি বলেন, প্রচণ্ড গরম-আবার সঙ্গে ছোট বাচ্চা, পুরোটা ঘুরতে পারিনি।
এদিকে, চিড়িয়াখানায় নতুন প্রাণী না থাকায় বেশিক্ষণ ঘোরার আগ্রহ পাননি অনেকে। তারা বলছেন, ওই একই প্রাণী। তিন বছর আগেও এগুলো দেখেছি। বরং এবার প্রাণির সংখ্যা কম, অনেক খাঁচা খালি। দেখার কিছুই নেই।
বিষয়: #গরমেও #চিড়িয়াখানায় #দর্শনার্থীদের #ভিড় #ভ্যাপসা










ভোলায় ৪২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড
বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণকালে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠায় ফ্যামিলি কার্ড অপরিহার্য…প্রধানমন্ত্রী তারেক রহমান
সুন্দরবনে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সামাদ মোল্লা অস্ত্রসহ আটক
সোনামসজিদে পণ্যের আড়ালে ভারতীয় ট্রাকে এলো ২০ বস্তা মাদক
শিবগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব
নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত
নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করে সুনামগঞ্জের জগন্নাথপুর গ্রামকে রক্ষার দাবী এলাকাবাসীর 