বুধবার ● ২৬ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » একাত্তরে অর্জিত স্বাধীনতা রক্ষা করতেই চব্বিশের অভ্যুত্থান : আসিফ মাহমুদ
একাত্তরে অর্জিত স্বাধীনতা রক্ষা করতেই চব্বিশের অভ্যুত্থান : আসিফ মাহমুদ
বজ্রকণ্ঠ অনলাইন নিউজ ডেস্ক :::
![]()
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, একাত্তরে অর্জিত স্বাধীনতা রক্ষা করতেই চব্বিশের অভ্যুত্থান হয়েছে।
বুধবার (২৬ মার্চ) সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এসময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, একাত্তরে দেশকে জন্ম দিয়েছে, আমরা স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু বিগত ১৬ বছরে স্বাধীনতার যে কনসেপ্ট সেটাকে নষ্ট করে ফেলা হয়েছে। আমরা মনে করি দেশের প্রত্যেকটা নাগরিক যতক্ষণ না মনে করবে সে স্বাধীন, তার বাক স্বাধীনতা আছে, তার ফ্রিডম অব এক্সপ্রেশন আছে, ততক্ষণ পর্যন্ত ভূখণ্ড স্বাধীন হয়ে কোনো লাভ নেই। আমরা মনে করি চব্বিশ সেই স্বাধীনতাকে রক্ষা করেছে।
আসিফ মাহমুদ বলেন, ১৯৭১ সালের অর্জিত স্বাধীনতাকে রক্ষা করার যে অন্যতম লড়াই তার অন্যতম ধাপ হচ্ছে চব্বিশ। এই স্বাধীনতা সামনের দিনগুলোতেও বাংলাদেশে থাকবে। আর কখনোই একটি স্বাধীন ভূখণ্ডে এ দেশের মানুষ পরাধীন বোধ করবে না।
বিষয়: #অভ্যুত্থান #অর্জিত #আসিফ #একাত্তরে #করতেই #চব্বিশ #মাহমুদ #রক্ষা #স্বাধীনতা










স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না আলোচিত মহিষ ‘ডোনল্ড ট্রাম্প’
দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ
রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ‘চাচা ভাইরপো’ বাহিনীর দুই সদস্য আটক
দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার
ছাতকে ২০০ পিস ইয়া’বা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেট নগর আলোকিত করতে প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক
যেভাবে সিসিককে আলোকিত করবেন কাইয়ুম চৌধুরী
ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ 