সোমবার ● ১০ জুন ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি ছিনতাই : প্রতিবেদন পিছিয়ে ১৭ জুলাই
আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি ছিনতাই : প্রতিবেদন পিছিয়ে ১৭ জুলাই
আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনতাইয়ের ঘটনায় কোতোয়ালি থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১৭ জুলাই দিন ধার্য করা হয়েছে।
১০ জুন, সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীম প্রতিবেদন দাখিলের এদিন ধার্য করেন।
এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত সংস্থা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) প্রতিবেদন দাখিল করতে পারেনি। তাই আদালত প্রতিবেদন দাখিলের নতুন এদিন ধার্য করেন।
২০২২ সালের ২০ নভেম্বর দুপুরে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা। এদিন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে মোহাম্মদপুর থানার একটি মামলায় তাদের হাজিরা করা হয়েছিল।
হাজিরা শেষে হাজতখানায় নেওয়ার পথে সিজেএম কোর্টের প্রধান ফটকে পুলিশের মুখে স্প্রে করে দুপুর সাড়ে ১২টার দিকে দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা। এ দুজনই অভিজিত ও দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।
এ ঘটনায় কোর্ট পরিদর্শক জুলহাস বাদী হয়ে কোতোয়ালি থানায় এ মামলা করেন। মামলায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সাত থেকে আটজনকে আসামি করা হয়।










মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য
দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি
খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির
যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার
হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম
দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড
কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস
সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক!
বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক
৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি? 