মঙ্গলবার ● ১৮ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » নতুন দলের নিবন্ধন বিষয়ে ইসির গণবিজ্ঞপ্তি হাইকোর্টে স্থগিত
নতুন দলের নিবন্ধন বিষয়ে ইসির গণবিজ্ঞপ্তি হাইকোর্টে স্থগিত
নিজস্ব প্রতিবেদক ::

নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) জারি করা গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এই গণবিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৮ মার্চ) বিচারপতি আকরাম হোসেন চৌধুরী নেতৃত্বাধীন হাইকোর্ট এই আদেশ দেন।
এ সংক্রান্ত রিট দায়ের করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এবং সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম। রিটটি দায়ের হয় সোমবার (১৭ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায়। রিটে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনকে বিবাদী করা হয়েছে।
আইনজীবী হাসনাত কাইয়ুম বলেন, ‘আমরা রিটে কয়েকটি বিষয়কে চ্যালেঞ্জ করেছি, যার মধ্যে অন্যতম হলো—ইসির আইন অনুযায়ী রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য কমপক্ষে ১০০ উপজেলা ও ২২ জেলায় দলের কমিটি থাকতে হবে। কিন্তু পাহাড়ি জনসংখ্যা অধ্যুষিত তিন জেলায় মাত্র ২০টি উপজেলা রয়েছে। ফলে ওই এলাকার জনগণ রাজনৈতিক দল গঠন করতে পারবেন না। এতে করে পাহাড়ি জনগোষ্ঠী রাজনৈতিক দল গঠনের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।’
তিনি আরও বলেন, রিটে ইসির গণবিজ্ঞপ্তি বাতিলেরও নির্দেশনা চাওয়া হয়েছে।
গত ১০ মার্চ, ইসি রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করে। বিজ্ঞপ্তিতে রাজনৈতিক দলগুলোকে আগামী ২০ এপ্রিলের মধ্যে নিবন্ধন করতে আবেদন জানানো হয়েছিল।
বিষয়: #ইসি #গণবিজ্ঞপ্তি #দল #নতুন #নিবন্ধন #বিষয় #স্থগিত #হাইকোর্ট










কৃষকদের সাথে যা ইচ্ছে তাই ব্যবহার।।
যুক্তরাজ্যে আশ্রয় ব্যবস্থায় জালিয়াতি: কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি নাইজেল ফারাজের
অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার অভিযোগ
পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা
আটোয়ারীতে ১৩ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক
কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন
নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল
হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা 