শুক্রবার ● ১৪ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ট্রেনের টিকিট পেতে ১৫ মিনিটে ১৭ লাখ হিট
ট্রেনের টিকিট পেতে ১৫ মিনিটে ১৭ লাখ হিট
বজ্রকণ্ঠ ডেস্ক:
![]()
ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনে ঈদযাত্রার প্রথম দিনের টিকিট বিক্রি হচ্ছে আজ। এদিন সকালে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শেষ হয়। পরে দুপুর ২টা থেকে শুরু হয়েছে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি। টিকিট বিক্রি শুরুর পর প্রথম আধা ঘণ্টার শেষ ১৫ মিনিটেই ১৭ লাখ বার ওয়েবসাইটে হিট বা টিকিট কাটার চেষ্টা করা হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার শাহাদাৎ হোসেন।
তিনি বলেন, দুপুর ২টায় টিকিট বিক্রি শুরু হয়েছে। এরপর ২টা ১৫ মিনিট থেকে আড়াইটা পর্যন্ত ১৭ লাখ বার ওয়েবসাইটে হিট করা হয়। এরই মধ্যে অধিকাংশ টিকিট বিক্রি হয়ে গেছে। পূর্বাঞ্চলের ট্রেনগুলোতে টিকিটের সংখ্যা এমনিতেই কম। সব মিলিয়ে ১৭ হাজারের কিছু বেশি আসন আমরা দিতে পারছি।
বিষয়: #ট্রেনের টিকিট পেতে ১৫ মিনিটে ১৭ লাখ হিট










পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ
চিকস্যান্ড এস্টেটে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা জোরদার
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ থেকে ১০৪ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১০লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় ওষুধ ও বিড়ি উদ্ধার
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাপপুত ও চাচা ভাতিজার পারিবারিক পিআইসি : শেষ হয়নি বাঁধের কাজ
দৌলতপুরে ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী তেল নাই ॥
রাণীনগরে ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায় নিহত-২
সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার- বাছির জামাল
জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নবীগঞ্জ শাখার কমিটি গঠনের লক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত 