মঙ্গলবার ● ১১ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রবাসে » কুমিল্লা সোসাইটি জাপানের উদ্যোগে ইফতার মাহফিল
কুমিল্লা সোসাইটি জাপানের উদ্যোগে ইফতার মাহফিল
বজ্রকণ্ঠ ডেস্ক

কুমিল্লা সোসাইটি জাপানের উদ্যোগে টোকিওর আকাবানে ভিবিও হলে ৯ মার্চ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাপান বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী।
এ সময় সভাপতিত্ব করেন কুমিল্লার সোসাইটির সভাপতি লুৎফর রহমান শিপারের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমিল্লা সোসাইটির সাধারণ সম্পাদক মো. এনামুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার।
উপস্থিত ছিলেন ব্যবসায়ী সংগঠনের নেতা বাদল চাকলাদার, নান্নু এমডি ইসলাম, মির রেজা, মনির, উপদেষ্টা কাওসার আলম ভূঁইয়া, নাজমুল ভূঁইয়া, সিরাজুল ইসলাম, বদিউল হক, ডা. মিলন, কাজী শাহীন, কাজী মারুফ প্রমুখ।
আয়োজনে উপস্থিত হয়ে বিদেশের মাটিতে বাংলাদেশিদের বন্ধন আরও শক্তিশালী করেছে বলে মনে করেন সংগঠনটির সভাপতি লুৎফর রহমান শিপার। তিনি বলেন, সবাই খুশি মনে অংশগ্রহণ করে আমাদের যে সহযোগিতা করেছেন এজন্য অশেষ ধন্যবাদ। ভবিষ্যতে কুমিল্লাবাসীকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সহযোগিতা অব্যাহত রাখবেন এ আশা করি।
বিষয়: #ইফতার #উদ্যোগে #কুমিল্লা #জাপানের #মাহফিল #সোসাইটি










“ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত” -ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন, এমবিই
ইস্ট লন্ডনে মুজিবনগর দিবস উদযাপন করল যুক্তরাজ্য আওয়ামী লীগ
ব্রঙ্কস আওয়ামীলীগের ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন।
টাওয়ার হ্যামলেটসে বাঙালি ভোটারদের গুরুত্ব সামনে রেখে লেবারের ২৫ দফা ইশতেহার ঘোষণা
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ঈদ অনুষ্ঠান
গণভোটের রায় বাতিলের প্রতিবাদে লন্ডনে ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র প্রতিবাদ সভা 