শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ৪ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » যাত্রী নিরাপত্তায় মেট্রোরেলের ভেতরে থাকবে এমআরটি পুলিশ
প্রথম পাতা » প্রধান সংবাদ » যাত্রী নিরাপত্তায় মেট্রোরেলের ভেতরে থাকবে এমআরটি পুলিশ
১৮৪ বার পঠিত
মঙ্গলবার ● ৪ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যাত্রী নিরাপত্তায় মেট্রোরেলের ভেতরে থাকবে এমআরটি পুলিশ

যাত্রী নিরাপত্তায় মেট্রোরেলের ভেতরে থাকবে এমআরটি পুলিশ

যাত্রীদের বাড়তি নিরাপত্তার স্বার্থে মেট্রোরেলের প্রতিটি ট্রেনে মঙ্গলবার (৪ মার্চ) থেকে দুইজন করে এমআরটি পুলিশ সদস্য নিযুক্ত করা হয়েছে। এছাড়া মেট্রোরেল স্টেশনগুলোতে পর্যাপ্ত এমআরটি পুলিশ সদস্য উপস্থিত রয়েছেন।

মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে সাংবাদিকদের কে এই তথ্য জানান এমআরটি পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) সিদ্দিকী তানজিলুর রহমান। তিনি বলেন, সম্প্রতি মেট্রোরেলে পকেটমার বেড়ে গেছে। প্রায়ই যাত্রীদের মধ্যে বাগবিতণ্ডা হচ্ছে। অনেক যাত্রী অবৈধ মালামাল নিয়ে মেট্রোতে ওঠেন। এসব নিয়ন্ত্রণে প্রতিটি ট্রেনে দুইজন করে পুলিশ থাকবে। তারা যাত্রীদের নিরাপত্তার বিষয়টিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে।

মেট্রোরেলে এমনিতেই যাত্রীর চাপ বেশি থাকে। এর মধ্যে পুলিশ সদস্যরা কীভাবে দায়িত্ব পালন করবেন বা এক কোচ থেকে আরেক কোচে যাবেন এমন প্রশ্নের জবাবে সিদ্দিকী তানজিলুর রহমান বলেন, এখন রমজান ও সামনে ঈদ উপলক্ষে যাত্রীর চাপ কিছুটা বেশি। এর মধ্য মেট্রোর যেসব কোচে বেশি চাপ থাকবে, সেগুলোতে প্রতি স্টেশন নেমে কোচ পরিবর্তন করবেন পুলিশ সদস্যরা।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানায়, এখন ৬টি কোচের একটি ট্রেনে মোট ২ জন করে এমআরটি পুলিশ সদস্য থাকবেন। সেই হিসেবে চলমান ১০টি ট্রেনে ২০ জন সদস্য দায়িত্ব পালন করবেন। সকাল থেকে দুপুর ও দুপুর থেকে রাত; এই ২ শিফটে তারা কাজ করবেন। এছাড়া স্টেশনগুলোতে যেসব এমআরটি পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছিলেন, তারাও থাকবেন।

তবে মঙ্গলবার সকালে মেট্রোরেল প্যাসেঞ্জার কমিউনিটি-ঢাকা নামে এক ফেসবুক পেজে মিরাজ শিকদার নামে এক যাত্রী লেখেন, ভেতরে পুলিশের দরকার নাই। তারা যে জায়গা দখল করে থাকবে, তাদের জায়গায় দুইজন যাত্রী যেতে পারে। তারা বরং বাইরে দাড়িয়ে যাত্রীদের লাইনে দাঁড়ানো নিশ্চিত করতে পারে। এতে করে ওঠা-নামা করতে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না।

রাশিদুল ইসলাম রুদ্র নামে অন্য এক যাত্রী লেখেন, এই দুইজন আরও ২ জন যাত্রীর জায়গা নষ্ট করবে।



বিষয়: #  #  #  #  #  #  #



আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
সিলেটে আশ্রয় নিয়েছে নতুন অ প রা ধী চক্র
হাজারীবাগে স্কুলছাত্রী হত্যার ঘটনায় হামলাকারী গ্রেফতার, রক্তমাখা ছুরি উদ্ধার
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
৫ মামলায় সাবেক মেয়র আইভীর জামিন
একুশে পদক গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ
ট্রাম্পের হুমকির মধ্যেই তৃতীয় দফায় বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান
একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কক্সবাজারে গ্যাস পাম্পে আগুনে দগ্ধ ১০, বিদ্যুৎ-যোগাযোগ বিচ্ছিন্ন পুরো এলাকা
হাজারীবাগে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা
এক সপ্তাহের ব্যবধানে দেশে ফের ভূমিকম্প
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার
আদালতে যাওয়ার সময় কবিরপুর পয়েন্টে পুলিশের গাড়ি দূর্ঘটনায় পুলিশ সদস্য সহ আহত ৬জন
দেড় বছর পর আখাউড়া সীমান্ত দিয়ে আগরতলা-ঢাকা বাস চলাচল শুরু
প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পেতে যাচ্ছে পাংশা উপজেলার মানুষ: এমপি হারুন
ব্রাহ্মণবাড়িয়ায় ৩৭৫ গুলিসহ এয়ারগান উদ্ধার
অন্তর্বর্তী সরকারের মার্কিন বাণিজ্য চুক্তি পর্যালোচনা করবে সরকার
গভর্নর পদে পরিবর্তন স্বাভাবিক প্রক্রিয়া: অর্থমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফরে আমন্ত্রণ জানাল জাপা‌ন
পিলখানার ঘটনা ছিল আমাদের সার্বভৌমত্ব নস্যাতের অপপ্রয়াস: প্রধানমন্ত্রী
জুলাই অভ্যুত্থানে হতাহতদের তালিকা পুনর্মূল্যায়ন হবে: ইশরাক