শুক্রবার ● ৭ জুন ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » চালকবিহীন হেলিকপ্টার আবিষ্কারক বিজ্ঞানী ড. হুমায়ুন কবীরকে সংবর্ধনা জানালো প্রাইম ইউনিভার্সিটি ।
চালকবিহীন হেলিকপ্টার আবিষ্কারক বিজ্ঞানী ড. হুমায়ুন কবীরকে সংবর্ধনা জানালো প্রাইম ইউনিভার্সিটি ।
প্রাইম ইউনিভার্সিটির সিআরএইচপি এবং আইকিউএসি-এর যৌথ উদ্যোগে ৪ঠা জুন ইউনিভার্সিটির কনফারেন্স রুমে রকেট সায়েন্টিস্ট ,চালকবিহীন বোয়িং আবিষ্কারক বিজ্ঞানী ড হুমায়ুন কবিরকে তার অনন্য অবদানের জন্য স্মারক সম্মাননা প্রদান করা হয় ।
প্রধান অতিথি এবং মূল বক্তা হিসাবে ড. হুমায়ুন কবির তার জীবনের সংগ্রাম,অধ্যাবসায় এবং আবিষ্কার নিয়ে আলোচনা করে সবাইকে মোহিত করেন । ছাত্র ছাত্রী শিক্ষক কর্মকর্তা সকলকে তিনি বিজ্ঞানের মানবিক আবিষ্কারের প্রতি অনুপ্রেরণা যোগান ।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, প্রফেসর ড. আবদুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ হুমায়ুন কবির লস্কর, রেজিস্ট্রার ক্যাপ্টেন এম.এ. জব্বার, বিএন (অবঃ), বিভিন্ন অনুষদের ডীন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়া বাংলাদেশের তরুনদের এ্যারোস্পেস স্টাডি তথ্য ও গবেষণা সহযোগিতার জন্য প্রাইম ইউনিভার্সিটিতে আর এন্ড ডি নামে একটি সেল উদ্বোধন করা হয় ॥
বিষয়: #আবিষ্কারক #কবীর #চালকবিহীন #বিজ্ঞানী #সংবর্ধনা #হুমায়ুন #হেলিকপ্টার










পদত্যাগ করলেন বিসিবি পরিচালক আমজাদ হোসেন
ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প
রাণীনগরে পর্যটন এলাকায় দুই মাদক সেবির কারাদন্ড
মোংলায় অস্ত্র ও গুলিসহ বনদস্যু ছোট সুমন বাহিনীর সদস্য আটক
রাণীনগরে পিতা-পুত্রকে কারাদন্ড
রাণীনগরে ঈদ আনন্দের ভটভটি উল্টে কিশোর নিহত,আহত-৮
আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে ডিসি ডেভিল ইলিয়াসের অপসারণের দাবী
রাতের মধ্যে ২০ জেলায় ঝড়ের আশঙ্কা
দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে ড্রাম ব্রিজ ভেঙে ৩ শিশু নিহত
সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান 