বুধবার ● ৪ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেট র্যাব-৯ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১
সিলেট র্যাব-৯ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১
বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:-

গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি আভিযানিক দল বুধবার (৪ ডিসেম্বর) দুপুর ১১টা ৪৫ মিনিটের সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৫.১ কেজি গাঁজাসহ এক জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত ব্যাক্তি ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার কাশিয়ার চর গ্রামের জলিল মিয়ার পুত্র জুয়েল মিয়া (৩৭)।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়টি নিশ্চিত করেন, সিলেট র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল।
বিষয়: #র্যাব #সিলেট










মূল্যস্ফীতির চাপে হবিগঞ্জ ও সিলেটে বাড়ি ভাড়া নিয়ে অস্থিরতা: সরকারি নীতিমালার কঠোর প্রয়োগের দাবি
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ
রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু করেছেন চাষি শহিদুল ইসলাম
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক
যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
নাসিরনগরের কৃতি সন্তান এস. এম. আবদুল্লাহর ইন্তেকাল
বজ্রকণ্ঠ: আজকের প্রধান সংবাদ (২৪ এপ্রিল, ২০২৬) অনলাইন নিউজ পোর্টাল: www.bojrokontho.com
নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার মূল হোতা হেলালসহ গ্রেফতার ৩
বগুড়ায় অসুস্থ অসহায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু
রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস 