শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
রবিবার ● ২৪ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » এআই নিয়ে কাজ করবে গ্রামীণফোন ও এরিকসন
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » এআই নিয়ে কাজ করবে গ্রামীণফোন ও এরিকসন
৩২১ বার পঠিত
রবিবার ● ২৪ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এআই নিয়ে কাজ করবে গ্রামীণফোন ও এরিকসন

এআই নিয়ে কাজ করবে গ্রামীণফোন ও এরিকসন
বাংলাদেশে এআই ও অটোমেশনে সমন্বয় ও উদ্ভাবনের লক্ষ্যে এরিকসনের সাথে একটি সমঝোতা স্মারক সই করেছে দেশের বৃহত্তম মোবাইল টেলিযোগাযোগ অপারেটর গ্রামীণফোন। এর মাধ্যমে কোম্পানি দুটির মধ্যে সহযোগিতার কর্মকাঠামো তৈরি হয়েছে। এ স্মারকের লক্ষ্য উদ্ভাবন, প্রবৃদ্ধি এবং অত্যাধুনিক এআই ও অটোমশেন সল্যুশন চালুর দিকে নজর দেয়া। প্রযুক্তিগত পরীক্ষা, কর্মশালা ও পরীক্ষামূলক প্রকল্পের মাধ্যমে এটি করবে তারা। সমঝোতার আওতায় দেশজুড়ে টেলিযোগাযোগ খাতে টেকসই উদ্ভাবন ও প্রবৃদ্ধির ধারাকে বেগবান করতে শিল্প-সংশ্লিষ্ট সহযোগী, নিয়ন্ত্রক ও সরকারি সংস্থাগুলোর সাথে সমন্বয় করা হবে। এটি বাংলাদেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ পরিষেবা প্রদানকারী হিসাবে গ্রামীণফোনের অবস্থান বজায় রাখার জন্য নেটওয়ার্কের বিকাশের মাধ্যমে আরও ভাল গ্রাহক অভিজ্ঞতা প্রদানের জন্য এরিকসনের দক্ষতা এবং পুরস্কারপ্রাপ্ত, শিল্প-নেতৃস্থানীয় প্রযুক্তির ব্যবহার করবে। সমঝোতা স্মারকটি সম্প্রতি ইনোভেট এশিয়া ২০২৪ অনুষ্ঠানে স্বাক্ষরিত হয়েছে। এটি ১৯৯৮ সাল থেকে চলা গ্রামীণফোন ও এরিকসনের মধ্যে অংশীদারিত্বকে আরো বেগবান ও জোরদার করবে। বাংলাদেশের টেলিযোগাযোগ পরিমণ্ডলে বৃহত্তর ডিজিটাল রূপান্তরের লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ এই সমঝোতা স্মারক। দেশটি যেহেতু ডিজিটালকে অগ্রাধিকার দিচ্ছে, তাই একটি দৃঢ় ও কার্যকর টেলিযোগাযোগ অবকাঠামো জরুরি। গ্রামীণফোনের চিফ ইনফরমেশন অফিসার নিরঞ্জন শ্রীনিবাসন বলেন, “গ্রামীণফোনের টেলকো টেক রূপকল্প বাস্তবায়নের পথে একটি বড় পদক্ষেপ এই অংশীদারিত্ব। গ্রামীণফোন ও এরিকসন উভয় কোম্পানিই এখন এআই’কে প্রাধান্য দিচ্ছে। সে দিক থেকে আমরা প্রযুক্তিগত সহযোগিতার যে পদক্ষেপ নিয়েছি তার মাধ্যমে একটি রূপান্তর ঘটবে এবং গ্রাহকরা পাবেন সর্বোত্তম সেবা। হেড অব এরিকসন মালয়েশিয়া, শ্রীলংকা ও বাংলাদেশ ডেভিড হেগারব্রো বলেন, “এই উদ্ভাবনী পদক্ষেপে গ্রামীণফোনের সহযোগী হতে পেরে আমরা আনন্দিত। আমাদের রয়েছে পুরষ্কারজয়ী এআই ও অটোমেশন সল্যুশন। এতে গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা মেটাতে আরো বেশি সক্ষমতা অর্জন করবে গ্রামীণফোন। পাশাপাশি নেটওয়ার্কের ক্রমবর্ধমান জটিল চাহিদা পূরণেও এটি সহায়ক হবে।”

+++++



বিষয়: #  #  #



তথ্য-প্রযুক্তি থেকে আরও

আইকনিক ডিজাইন ও ০% অগ্রিম পেমেন্ট অফার নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ আইকনিক ডিজাইন ও ০% অগ্রিম পেমেন্ট অফার নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
ব্যাচেলর পয়েন্টের সহযোগিতায় বাংলাদেশের প্রথম এআই অটো জুম ক্যামেরা নিয়ে এলো অপো এ৬এস প্রো ব্যাচেলর পয়েন্টের সহযোগিতায় বাংলাদেশের প্রথম এআই অটো জুম ক্যামেরা নিয়ে এলো অপো এ৬এস প্রো
অনারের রমজান ক্যাম্পেইনে অংশ নিয়ে জিতে নিন স্বপ্নের জর্ডান ভ্রমণের সুযোগ অনারের রমজান ক্যাম্পেইনে অংশ নিয়ে জিতে নিন স্বপ্নের জর্ডান ভ্রমণের সুযোগ
দেশে সাশ্রয়ী বাজেটের স্মার্ট ২০ ফোন আনল ইনফিনিক্স দেশে সাশ্রয়ী বাজেটের স্মার্ট ২০ ফোন আনল ইনফিনিক্স
বাংলাদেশে এই প্রথম সাজেক ভ্যালি অনুপ্রাণিত ‘মাউন্টেন ফরেস্ট ডিজাইন’ নিয়ে আসছে অপো এ৬এস প্রো বাংলাদেশে এই প্রথম সাজেক ভ্যালি অনুপ্রাণিত ‘মাউন্টেন ফরেস্ট ডিজাইন’ নিয়ে আসছে অপো এ৬এস প্রো
ভাষা আন্দোলনকে শ্রদ্ধা জানাতে প্রতীকী ২১ জিবি বোনাস ডাটা দেবে বাংলালিংক ভাষা আন্দোলনকে শ্রদ্ধা জানাতে প্রতীকী ২১ জিবি বোনাস ডাটা দেবে বাংলালিংক
গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ
একুশের চেতনা ছড়িয়ে দিতে অপোর ‘২১-এর চেতনায় ২১ টাকায় ফোন’ ক্যাম্পেইন চালু একুশের চেতনা ছড়িয়ে দিতে অপোর ‘২১-এর চেতনায় ২১ টাকায় ফোন’ ক্যাম্পেইন চালু
গ্রাহকদের জন্য ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন গ্রাহকদের জন্য ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
জাতীয় নির্বাচনের সময় নিরবচ্ছিন্ন যোগাযোগের জন্য বাংলালিংক বিশেষ ভয়েস এবং ডেটা প্যাক চালু করেছে জাতীয় নির্বাচনের সময় নিরবচ্ছিন্ন যোগাযোগের জন্য বাংলালিংক বিশেষ ভয়েস এবং ডেটা প্যাক চালু করেছে

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
বাঁধ নির্মাণে দুর্নীতি প্রতিরোধে পাহাড়াদারের ভুমিকা পালন করবে সরকার : সুনামগঞ্জে এ্যানি
নিজ নাগরিকদের ইসরায়েল ছাড়তে যুক্তরাষ্ট্রের নির্দেশ
১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
দোকানে ঢুকে পায়ের রগ কেটে যুবদল নেতাকে হত্যা
চাঁদাবাজি কাণ্ডে আলোচিত রিয়াদ আবারও গ্রেফতার
নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ২
বৈষম্যবিরোধী আ ন্দো ল নে র সাবেক নেতা রিয়াদ কা*রা*গা*রে
হবিগঞ্জ-সিলেট সড়কে বাস চলাচল বন্ধ, ভোগান্তি
সাভারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে আটক ৮
অনুমতি ছাড়া শিক্ষকরা অন্য পেশায় যুক্ত থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের জয়, সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার কঠোর নিন্দা ভারতের
দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী
ফ্যামিলি কার্ড উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী
কক্সবাজার, মহেশখালী ও কুতুবদিয়ায় জলদস্যু নির্মূলে কোস্টগার্ডের অভিযান
হবিগঞ্জের বানিয়াচংয়ে খড়ের গাদায় আগুন!
মায়ানমারে পাচারকালে নিত্য প্রয়োজনীয় পণ্যসহ ১৯ পাচারকারী আটক