রবিবার ● ১৭ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ডাকাত জিয়া বাহিনীর প্রধানসহ দুইজন আটক
দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ডাকাত জিয়া বাহিনীর প্রধানসহ দুইজন আটক
মনির হোসেন
মহেশখালীতে পুলিশের লুট হওয়া ১ টি পিস্তল, ১ টি দেশীয় পিস্তল, ০২ টি ম্যাগাজিন এবং ২২ রাউন্ড গোলা সহ কুখ্যাত, দুর্ধর্ষ ও মোস্ট ওয়ান্টেড ডাকাত জিয়া বাহিনীর প্রধান জিয়াউর রহমান ও তার সঙ্গী মহিউদ্দিন কে আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর বিকালে) কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় কক্সবাজারের মহেশখালী থানাধীন কালারমারছড়া ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের মোহাম্মদ শাহ ঘোনা এলাকায় ০১ টি টিনের ঘরে ৪ থেকে ৫ জন কুখ্যাত ও মোস্ট ওয়ান্টেড অস্ত্রধারী ডাকাত অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অদ্য ১৪ নভেম্বর ২০২৪ তারিখ ভোর ০৫২০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের দুটি চৌকস দল ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে উক্ত এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় অস্ত্রধারীরা যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে যৌথবাহিনীর সদস্যরা ধাওয়া করে কুখ্যাত ও দূর্ধর্ষ ডাকাত দল জিয়া বাহিনীর প্রধান মোঃ জিয়াউর রহমান(৪৪) ও তার সঙ্গী মোঃ মহিউদ্দিন(৩৮) নামের দুই জন মোস্ট ওয়ান্টেড ডাকাতকে বাংলাদেশ পুলিশের লুট হওয়া ১ টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় পিস্তল, ২ টি ম্যাগাজিন, ২২ রাউন্ড গোলা, ১টি দেশীয় দা সহ আটক করতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, আটককৃত ডাকাতসহ জব্দকৃত অস্ত্র ও গোলা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছেন।
বিষয়: #অস্ত্রসহ #আটক #কুখ্যাত #জিয়া #ডাকাত #দুইজন #দেশীয় #প্রধানসহ #বাহিনীর










সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম 