শনিবার ● ৯ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুনামগঞ্জের জগন্নাথপুরে তালিকাভুক্ত তিন পলাতক আসামী গ্রেফতার।।
সুনামগঞ্জের জগন্নাথপুরে তালিকাভুক্ত তিন পলাতক আসামী গ্রেফতার।।
ওয়াহিদুর রহমান, সুনামগঞ্জ::

সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে থানার নিকটবর্তী এলাকা থেকে আঃমুমিন(৫৩),মোশাহিদ মিয়া(২০) ও হিরন মিয়া(৪৬)নামীয় তিনজন তালিকাভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা-পুলিশ।
ধৃতঃআসামীদের ৯(নভেম্বর)শনিবার বিজ্ঞ-আদালতের মাধ্যেমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
থানা-পুলিশ মারফতে জানাগেছে,৮(নভেম্বর) শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক মোখলেছুর রহমান আখন্দের দিক-নির্দেশনায় থানার সাব-ইন্সপেক্টার সজীব মিয়া,সাব-ইন্সপেক্টার লুৎফুর রহমান,সাব-ইন্সপেক্টার শাহীন মিয়ার নেতৃত্বে পুলিশদল থানা এলাকায় রাতভর বিশেষ অভিযান চালিয়ে জিআর-১১২/২০২৪ ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/১১৪/(২) (পেনাল কোড)মোকদ্দমার তালিকাভুক্ত পলাতক আসামী উপজেলার আশারকান্দি ইউনিয়নের ছোট শেওড়া গ্রামের মৃতঃআব্দুল মান্নানের পুত্র আব্দুল মুমিন(৫৩),মিরাজ মিয়ার পুত্র মোশাহিদ (২০) ও আব্দুল মান্নানের পুত্র হিরন মিয়া(৪৬)কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
আসামীদের শনিবার সুনামগঞ্জ জেল-হাজতে পাঠানো হয়েছে বলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক মোখলেছুর রহমান আখন্দ।
বিষয়: #আসামী #গ্রেফতার #জগন্নাথপুর #তালিকাভুক্ত #তিন #পলাতক #সুনামগঞ্জ










অ্যাম্বুলেন্সে মিলল ২৮ কেজি গাঁজা, আটক ২
বান্দরবানে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি, নিহত ১
ঢাকাসহস ৬ সিটিতে প্রশাসক নিয়োগ
ইসিতে একযোগে ১১২ কর্মকর্তা বদলি
১২ মার্চ প্রথম সংসদ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি
আওয়ামী লীগের বিষয় আইনগতভাবে দেখা হবে : মির্জা ফখরুল
সংগীতশিল্পী নোবেল আবারও গ্রেফতার
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম।
রাষ্ট্রপতি অপসারণে অন্তর্বর্তী সরকারের ‘কুচক্র’
১৪ বোতল মদসহ আটকের ঘটনায় মুখ খুললেন মেহজাবীন
