শনিবার ● ২ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » দুই জাহাজের সংঘর্ষে নিঁখোজ জেলে উদ্ধারে অভিযানে নেমেছে কোস্টগার্ড
দুই জাহাজের সংঘর্ষে নিঁখোজ জেলে উদ্ধারে অভিযানে নেমেছে কোস্টগার্ড
মনির হোসেন, মোংলা
মোংলা বন্দরের পশুর নদীর করমজল এলাকায় ১ নভেম্বর শুক্রবার দিবাগত রাতে একটি গ্যাসবাহী জাহাজের সাথে কয়লা বোঝাই জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। জাহাজ দুটির সংঘর্ষের সময় নিকটবর্তী একটি ফিশিং ট্রলারে ধাক্কা লেগে লোকমান হাওলাদার (১৮) নামের এক জেলে নদীতে পড়ে নিঁখোজ হয়।

নিঁখোজ জেলের বাড়ি দাকোপ উপজেলার রুয়োকাটা গ্রামে। তাকে উদ্ধার করতে শনিবার ভোর রাত থেকেই অভিযান শুরু করে কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা।
কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসির ইবনে মহসিন জানান,
গত ১ নভেম্বর শুক্রবার রাতে মোংলা বন্দর সংলগ্ন করমজল এলাকায় কয়লা বহনকারী ‘এমভি মিজান’ এবং এলপিজি বহনকারী ‘এমভি এরা স্টার’ এর মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এমভি মিজান এর সম্মুখ ভাগ ক্ষতিগ্রস্ত হয়ে ডুবে যাওয়ার উপক্রম হয়। জাহাজ দুইটির সংঘর্ষের সময় নিকটবর্তী একটি ফিশিং বোটে ধাক্কা লেগে উক্ত বোটের জেলে লোকমান হাওলাদার(১৮) নদীতে পড়ে নিখোঁজ হয়। ঘটনাটি মোংলা বন্দর কর্তৃপক্ষের মাধ্যমে কোস্টগার্ড পশ্চিম জোনকে অবহিত করা হলে তাৎক্ষনিক কোস্ট গার্ডের দুইটি টহল বোট ঘটনাস্থলে গমন করে এবং উদ্ধার অভিযান শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ জেলেকে উদ্ধারে কোস্টগার্ডের দুইটি টহল টিম কর্তৃক সার্চ এন্ড রেস্কিউ অভিযান চলমান রয়েছে।
ক্যাপশান-
মোংলা বন্দরের পশুর নদীর করমজল এলাকায় দুই জাহাজের সংঘর্ষে ফিশিং ট্রলারে ধাক্কা লেগে নদীতে পড়ে নিখোঁজ জেলে লোকমান হাওলাদারকে উদ্ধার করতে অভিযান শুরু করে কোস্টগার্ড পশ্চিম জোন।










মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য
দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি
খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির
যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার
হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম
দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড
কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস
সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক!
বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক
৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি? 