মঙ্গলবার ● ৪ জুন ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুনামগঞ্জে দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
সুনামগঞ্জে দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা-জগন্নাথপুর সড়কে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
সোমবার (৩ জুন) দুপুরে উপজেলার দরগাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পাগলা-জগন্নাথপুর সড়কে এই ঘটনা ঘটে।
দুর্ঘটনা কবলিত দুইটি যানবাহনই পুলিশের হেফাজতে আছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজি মোক্তাদির হোসেন
ঘটনাস্থলে নিহত জেলার বিশ্বম্ভপুর উপজেলার ছাতারকোনা গ্রামের মৃত আবু কালামে ছেলে সাব্বির আহমদ (৩৩)। একেই ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল আরোহী একই গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন (৩৫) কে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।
অপর আহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জগন্নাথপুর থেকে সুনামগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১১-৮৪৮৯) ও জগন্নাথপুরগামী মোটরসাইকেলের (সিলেট মেট্রো ল-১১-৩৭৪০) মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল চালক শিব্বির আহমদ। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরেক আরোহী সাদ্দাম হোসেনের মৃত্যু ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজি মোক্তাদির হোসেন (ওসি) দুঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় পুলিশ।মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জে পাঠানো হয়েছে।
বিষয়: #সুনামগঞ্জ










সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম 