বৃহস্পতিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » মাধবপুরে ইজারা আদায় নিয়ে সংঘর্ষে নারী সহ আহত ১৯
মাধবপুরে ইজারা আদায় নিয়ে সংঘর্ষে নারী সহ আহত ১৯
শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে ইজারা আদায়কে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারী সহ আহত ১৯।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মাধবপুর পৌর শহরের কাটিয়ারা গাবতলি সিএনজি স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষে ১৯ জন আহত হয়েছেন। আহতরা হলেন, মাধবপুর পোর শহরের ইজারাদার সেলিম মিয়া, আরজু মিয়া, জুয়েল মিয়া, সোহেল মিয়া ও জুলহাস মিয়া,শাহিন মিয়া,হারিস মিয়া,মোজাহিদ, মরিয়ম বেগম, মোছাঃ খালেদা বেগম, আরিফ, হিরা মিয়া, জুনাইদ, বিশাল, মেনেকা, মোহন ও পলাশ। গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাধবপুর পৌর সভার বৈধ ইজারাদার সেলিম বৃহস্পতিবার সকালে গাবতলি সিএনজি স্ট্যান্ডে পৌরসভার অনুমোদিত টোল আদায় করতে যান। কিন্তু লোকমান মিয়া সহ তার দল পৌরসভার ইজারাদারকে টোল দিতে রাজি নয়। এ নিয়ে গত কয়েকমাস ধরে দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এ কারনে কিছুদিন টোল আদায় বন্ধ ছিল।গত ৫ সেপ্টেম্বর মাধবপুর পৌর প্রশাসন সেলিম মিয়াকে গাবতলি কাটিয়ারা গাবতলি সিএনজি স্ট্যান্ড ৫ লাখ ৭৫ হাজার টাকায় ইজারা নেন। ইজারাদার সেলিম মিয়া জানান শর্ত মেনে টোল আদায় করতে গিয়ে তাদের ওপড় অতর্কিত মামলা করে তাদের আহত করা হয়েছে।এ ঘটনায় দায়ী হামলাকারিদের বিরুদ্ধে তিনি হামলার প্রস্তুতি নিয়েছেন বলে জানান।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান,ঘটনার খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। বর্তমানে ঘটনাস্থল পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় অভিযোগ এলে পুলিশ আইনগত ব্যবস্থা নিবে।
বিষয়: #মাধবপুর










নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা ও দুই মাদককারবারি আটক
টেকনাফে ২২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক
ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানালেন আল হেলাল
মহিপুরে বেহুন্দী জাল ও সামুদ্রিক মাছসহ ট্রলিং বোট জব্দ
সেন্টমার্টিনে বিদেশি মদ ও গাঁজাসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড
কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলী বেগমকে নিউইয়র্ক নেতৃবৃন্দের অভিনন্দন।
আওয়ামী লীগ নেতার বাসায় হাসনাত আবদুল্লাহ, জুলাই যোদ্ধাদের তোপের মুখে
গরম হচ্ছে বায়তুল মোকাররম, পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা : তারেক রহমান
দুই দিনের মধ্যেই পাকিস্তানে ফের আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান: ট্রাম্প
জার্মানির ফ্রাঙ্কফুর্টে গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 