বুধবার ● ৪ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » কদমতলীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত
কদমতলীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত
বজ্রকণ্ঠ নিজস্ব প্রতিবেদক:
রাজধানী কদমতলীর মেরাজনগরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা (৪৮) এক ব্যক্তি নিহত হয়েছেন।
৩ সেপ্টেম্বর, মঙ্গলবার দিনগত রাত ৪ টার দিকে ছুরিকাঘাতের এ ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভোর সাড়ে পাঁচটার দিকে তাকে মৃত ঘোষণা করে।
নিহতকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা পথচারী রতন মিয়া জানান, শেষ রাতের দিকে কদমতলীর মেরাজ নগর কাঁচা রাস্তার উপরে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে ছিল ওই ব্যক্তি। পরে আমরা উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভগে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি।
বিষয়: #এক #ছুরিকাঘাত #নিহত #ব্যক্তি










নবীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা ডাকাতি মামলার অভিযোগ: সংবাদ সম্মেলন
রাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত
হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন
কৃষি ও সামাজিক কার্যক্রমে ব্র্যাকের নিজস্ব তহবিল থেকে ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা কৃষিখাতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের বরাদ্দ ৩২ কোটি ৮৫ লাখ টাকা
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন
সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ 