শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ১২ আগস্ট ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিসিএস প্রশ্নফাঁসে জড়িত আবেদ আলীর জামিন মেলেনি
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিসিএস প্রশ্নফাঁসে জড়িত আবেদ আলীর জামিন মেলেনি
৩০৬ বার পঠিত
সোমবার ● ১২ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিসিএস প্রশ্নফাঁসে জড়িত আবেদ আলীর জামিন মেলেনি

বজ্রকণ্ঠ ডিজিটাল নিউজ ডেস্ক:
বিসিএস প্রশ্নফাঁসে জড়িত আবেদ আলীর জামিন মেলেনি
বিসিএস পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় জড়িত পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

১২ আগস্ট, সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

মামলায় ৯ জুলাই আবেদ আলীসহ সাতজন আদালতে স্বীকারোক্তি দেন। এরপর ১১ জুলাই তার জামিন নামঞ্জুর করেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন। এরপর তার পক্ষে আইনজীবীরা জামিন চেয়ে মহানগর দায়রা জজ আদালতে আবেদন করেন। আজ সেই আবেদনের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে আদেশ দেন।

ওইদিন স্বীকারোক্তি দেওয়া অন্য আসামিরা হলেন, মো. খলিলুর রহমান, সাজেদুল ইসলাম (৪১), ঢাবির সাবেক শিক্ষার্থী বর্তমানে মিরপুরের ব্যবসায়ী আবু সোলেমান মো. সোহেল (৩৫), মো. সাখাওয়াত হোসেন (৩৪), সায়েম হোসেন এবং বেকার যুবক লিটন সরকার। এছাড়া তদন্ত কর্মকর্তা সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জুয়েল চাকমার আবেদনের পরিপ্রেক্ষিতে অন্য ১০ জনকে কারাগারে পাঠানো হয়।

কারাগারে যাওয়া আসামিরা হলেন, পিএসসির উপ-পরিচালক মো. আবু জাফর ও মো. জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মো. আলমগীর কবির, সাবেক সেনাসদস্য নোমান সিদ্দিকী, অডিটর প্রিয়নাথ রায়, ব্যবসায়ী মো. জাহিদুল ইসলাম, নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের নিরাপত্তা প্রহরী শাহাদাত হোসেন, ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসে কর্মরত মো. মামুনুর রশীদ, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মেডিকেল টেকনিশিয়ান মো. নিয়ামুন হাসান ও ব্যবসায়ী সহোদর সাখাওয়াত হোসেন।



বিষয়: #  #  #  #  #  #  #


আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
যুবদলের কার্যালয় দখল নিয়ে তালা দিল জামায়াত নেতা
দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদের নিয়োগ বাতিল
নতুন সরকারের নির্দেশে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান
নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
গাইবান্ধা কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু
জামায়াত আমির শফিকুর রহমানের বাসায় তারেক রহমান
ভালোবাসা দিবসে প্রেমিকাকে হত্যার পর যুবকের আত্মহত্যা!
রমজানে সব স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাবুতে ইসরায়েলি হামলা, নিহত ৮
তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ১৩ রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ