বৃহস্পতিবার ● ৮ আগস্ট ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভারতকে এক দিন আগেই জানানো হয়েছিল, শেখ হাসিনার সময় শেষ
ভারতকে এক দিন আগেই জানানো হয়েছিল, শেখ হাসিনার সময় শেষ
বজ্রকণ্ঠ ডিজিটাল নিউজ ডেস্ক:

পদত্যাগের এক দিন আগেই যুক্তরাষ্ট্র ভারতীয় পররাষ্ট্র দপ্তরকে জানিয়েছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতায় থাকার সময় শেষ হয়ে গেছে। বুধবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিবিসি জানিয়েছে, সোমবার সকালে দিল্লিতে সরকারি কর্মকর্তাদের কাছে আশ্রয়ের অনুরোধ জানিয়েছিলেন শেখ হাসিনা। ভারতীয় কর্মকর্তাদের শেখ হাসিনার প্রতি পরামর্শ ছিল, তিনি যেন দেশত্যাগ করেন।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, পদত্যাগের এক দিন আগে, অর্থাৎ রোববার ভারতীয় পররাষ্ট্র দপ্তরকে মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছিল, শেখ হাসিনার ক্ষমতায় থাকার সময় শেষ হয়ে গেছে। তার সব সুযোগ শেষ হয়ে গেছে।
প্রসঙ্গত, ব্যাপক বিক্ষোভের মুখে সোমবার দুপুরের দিকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এর পরপরই তিনি ভারতের উদ্দেশ্যে রওনা দেন। সন্ধ্যার দিকে বোন রেহানাকে নিয়ে তিনি ভারতের গাজিয়াবাদের বিমানঘাঁটিতে অবতরণ করেন।
বিষয়: #আগেই #এক #জানানো #দিন #ভারত #শেখ #শেষ #সময় #হাসিনা #হয়েছিল










নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত
নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করে সুনামগঞ্জের জগন্নাথপুর গ্রামকে রক্ষার দাবী এলাকাবাসীর
চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ
হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্যসহ পাচারকারী আটক 