শুক্রবার ● ৩১ মে ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » নরসিংদীতে আ.লীগ নেতাকে হত্যা: ইউপি চেয়ারম্যানসহ ২২ জনের নামে মামলা
নরসিংদীতে আ.লীগ নেতাকে হত্যা: ইউপি চেয়ারম্যানসহ ২২ জনের নামে মামলা
নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুবুল হাসান (৪০) হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। মামলায় আসামি হিসেবে ইউপি চেয়ারম্যান আজাহার অমিত ও ইউপি সদস্য আতাউর ভূঁইয়াসহ ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও আরও ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
হত্যাকাণ্ডের ৪২ ঘণ্টা পর বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যায় নিহতের ছোট ভাই হাফিজ ইসলাম বাদী হয়ে মাধবদী থানায় মামলাটি করেন।
এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান। তবে গ্রেফতারের স্বার্থে অন্য আসামিদের নাম-পরিচয় প্রকাশ করতে রাজী হননি তিনি।
এর আগে গত মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুর এলাকার একটি টেক্সটাইল মিলের সামনে মাহাবুবুল হাসানকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ সময় তাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হন সঙ্গে থাকা সাঈদ হাসান (৩৮) ও ফরহাদ মিয়া (৩৭) নামের দুই কর্মী।
নিহত মাহাবুবুল হাসান সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুর এলাকার মো. ইমাম উদ্দীনের ছেলে।তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেহেরপাড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ছিলেন।
বিষয়: #নরসিংদী










শিগগিরই চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী
সরকারি কর্মচারীদের সকাল ৯ টার মধ্যে অফিসে উপস্থিতির নির্দেশ
জামায়াত কর্মী নিহতের ঘটনায় বিএনপি নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
বানিয়াচংয়ে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
আলামিন দেশীয় অস্ত্র সহ সেনাবাহিনীর হাতে আটক
কোস্টগার্ডের অভিযানে জবাইকৃত হরিণ ও ফাঁদসহ শিকারি আটক
সুনামগঞ্জের ছাতক বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের হরিলুট : প্রধানমন্ত্রীর বরাবরে অভিযোগ
সুনামগঞ্জে হুমকীদাতার বিরুদ্ধে জিডি করলেন বিএনপি নেতা বুলবুল
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত বেড়ে ৭৮৭
